বাড়ী ফেরা হলো না বিশ্বনাথের জাবেরের

প্রকাশিত: ৬:৪৯ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০১৭

বাড়ী ফেরা হলো না বিশ্বনাথের জাবেরের

বিশ্বনাথ প্র্রতিনিধি : বাড়ী ফেরা হলো না বিশ্বনাথের জাবেরের। মোটর সাইকেলযোগে সিলেটন নগরী থেকে বাড়ী ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু ঘটে তার। ১৯ বছর বয়সী জাবের আহমদের গ্রামের বাড়ী বিশ্বনাথ  উপজেলার রামপাশা ইউনিয়নের পুরান গাও গ্রামে। তার পিতার নাম হাজী আব্দুল মছব্বির।পারিবারিক সূত্র জানায়, জাবের শুক্রবার সন্ধ্যা ৭ টায় মোটরসাইকেলযোগে সিলেট নগরী থেকে গ্রামের বাড়ি ফিরছিলেন। পথে দক্ষিণ সুরমার অতিরবাড়ী নামক স্থানে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।বিশ্বনাথের সাংবাদিক মোসাদ্দিক সাজুল তার ফেসবুকে জাবেরের নিহত হওয়ার খরবটি পোস্ট করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট