২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২৬ পূর্বাহ্ণ, অক্টোবর ২৮, ২০১৭
সিলেট শাহপরান থানা যুবদলের যুগ্ম-আহবায়ক দেওয়ান রফিকের মাতার আত্মার মাগফিরাত কামনা করে হযরত শাহপরান (রঃ) মসজিদ প্রাঙ্গনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (২৭ অক্টোবর) বাদ আসর শাহপরান থানা যুবদলের পক্ষ থেকে এ আয়োজন করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে যুবদল নেতা দেওয়ান রফিকের মরহুমা মাতার রুহের মাগফিরাত কামনা ও তাঁকে বেহেস্তবাসী করার জন্যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সকলে প্রার্থনা করেন।
এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক নিজাম ইউ জায়গীরদার,সহ-প্রচার সম্পাদক আব্দুল মালেক, বিএনপি নেতা আইয়ুব আলী সজীব, যুবদল নেতা হাবিবুর রহমান, আব্দুল খালিক, সাহেদ আহমদ, মাসুদ আলী মাসুম, আব্দুস সালাম,আব্দুল মালেক, দেওয়ান রফিক, মুক্তার আলী শুভ, মাছুম আহমদ লশকর, আমির হোসেন, পারভেজ আহমদ, সোহেল আহমদ, মীর বাবলু , লিটন আহমদ প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D