তামাবিল স্থলবন্দর উদ্বোধন

প্রকাশিত: ২:৩৪ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০১৭

তামাবিল স্থলবন্দর উদ্বোধন

মনজুর আহমদ : তামাবিল স্থলবন্দর আজ শুক্রবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হচ্ছে। সকাল পৌনে ১২টায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে অর্থমন্ত্রীসহ অন্য অতিথিবৃন্দ হেলিকপ্টারযোগে তামাবিলে অবতরণ করেন।
অর্থমন্ত্রী ছাড়াও উদ্বোধক নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান এমপিও রয়েছেন। এছাড়া, স্থানীয় সংসদ সদস্য ইমরান আহমদ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমান, নৌ পরিবহণ মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুস সামাদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন। এই স্থলবন্দরটি হওয়ায় দুদেশের বাণিজ্য আরো সম্প্রসারিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে সরকারের রাজস্ব আয় আগের চেয়ে বাড়বে বলেও মনে করছেন তারা। ২০১৫ সালের ৮ মে তামাবিল স্থলবন্দরের নির্মাণকাজ শুরু হয়। চলিত বছরের আগস্টে উদ্বোধন হওয়ার কথা থাকলেও বিভিন্ন কারণে পিছিয়ে যায় এর উদ্বোধন। এ প্রকল্পে প্রায় ৬৯ কোটি টাকা ব্যয় হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) তপন কুমার চক্রবর্তী বলেন, তামাবিল স্থলবন্দর উদ্বোধন হলে ভারতের মেঘালয়সহ ত্রিপুরা, নাগাল্যান্ড, আসাম ও ভূটানের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারিত হবে। এ ব্যাপারে স্থানীয় সংসদ সদস্য ইমরান আহমদ বলেন, সরকারের আন্তরিক চেষ্টায় তামাবিলকে একটি আধুনিক স্থলবন্দর হিসাবে গড়ে তোলা হয়েছে।
শুধু তামাবিল স্থলবন্দরই নয়, তামাবিলের পাশে একটি অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে মহাপরিকল্পনাও এগিয়ে চলছে।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট