২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০১ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০১৭
চলতি সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা আগামী ১ নভেম্বর থেকে শুরু হচ্ছে।
দেশব্যাপী ২ হাজার ৮শ’ ৩৪টি পরীক্ষা কেন্দ্রে জেএসসি ও জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর ২৮ হাজার ৬শ’ ২৮টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ২৪ লাখ ৬৮ হাজার ৮শ’ ২০ জন পরীক্ষার্থী এ দু’টি পরীক্ষায় অংশগ্রহণ করবে। এর মধ্যে ১১ লাখ ৪৪ হাজার ৭শ’ ৭৮ জন ছাত্র এবং ১৩ লাখ ২৪ হাজার ৪২ জন ছাত্রী রয়েছে। খবর বাসসের।
এবার জেএসসি ও জেডিসি পরীক্ষায় ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা ১ লাখ ৭৯ হাজার ২শ’ ৬৪ জন বেড়েছে। গত বছরের (২০১৬) তুলনায় এ বছর পরীক্ষার্থীর সংখ্যাও ৫৬ হাজার ৪৫ জন বৃদ্ধি পেয়েছে। এজন্য পরীক্ষা কেন্দ্রের সংখ্যাও ১শ’টি বাড়ানো হয়েছে। তবে শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে ১শ’ ৩৩টি।
শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশের বাইরে সৌদি আরব, লিবিয়া, কাতার, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), বাহরাইন ও ওমানের মোট নয়টি কেন্দ্রে ৬শ’ ৫৯ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশে নিচ্ছে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের সচিব সোহরাব হোসেন এবং মন্ত্রণালয়ের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
ছাত্রলীগের মাস্তানদের পিটিয়ে মানুষ করা হবে: গণশিক্ষা মন্ত্রী
ছাত্রলীগের মাস্তানদের পিটিয়ে মানুষ করা হবে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী অ্যাভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার।
সোমবার সকালে দিনাজপুরের নাট্য সমিতি অডিটরিয়ামে মহিলা লীগের ত্রিবার্ষিক কাউন্সিলে তিনি এ কথা বলেন।
প্রায় ২২ বছর পর দিনাজপুরে মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলের আয়োজন করা হয়। কাউন্সিলে গোলযোগ শুরু হলে নেতাকর্মীদের তোপের মুখে পড়েন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী।
কাউন্সিল চলাকালে বিক্ষোভ মিছিলসহ দুই দফা পটকা বিস্ফোরণ ঘটায় কাউন্সিল বিরোধী নেতাকর্মীরা। এসময় ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে করে মন্ত্রী বলেন, ছাত্রলীগের মাস্তানদের পিটিয়ে মানুষ করার হবে।
সকাল সাড়ে ১১টার দিকে কাউন্সিল বিরোধী একটি দল ভিতরে ঢুকে ব্যানার ছিঁড়ে ফেলে ও সভামঞ্চ তছনছ করে। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী অ্যাভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার কাউন্সিল চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
দুপুর সাড়ে ১২টার দিকে কাউন্সিল বিরোধী সেহেলী আক্তার ছবি, শিউলী, সম্পা দাস মৌসহ মহিলা আওয়ামী লীগের সদস্যরা বিক্ষোভ মিছিল নিয়ে সম্মেলন গেটের সামনে আসেন। এসময় পুলিশ তাদের বাধা দিলে তারা গেটের সামনে বিক্ষোভ করেন। ছাত্রলীগ নেতা রায়হান ইসলামের নেতৃত্বে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী তাদের সঙ্গে যুক্ত হয়।
এ সময় তারা বলেন, কোনো প্রচার ছাড়াই কার্যকরী একটি গ্রুপকে বাদ দিয়ে কাউন্সিল হচ্ছে। তাছাড়া কাউন্সিলের ব্যানারে স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিমের নাম নেই। তাই তারা এর বিরোধীতা করছেন। কাউন্সিলে মাঠ পর্যায়ের নেত্রীদের বাদ দেয়া হয়েছে বলে অভিযোগ করেন তারা। বিক্ষোভ চলাকালে মূল দরজা বন্ধ করে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
দুপুর ২টার দিকে কাউন্সিল শেষ করে বেরিয়ে আসার সময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বিরোধীদের তোপের মুখে পড়েন। এ সময় মন্ত্রী উত্তেজিত হয়ে একজনকে উদ্দেশ্য করে বলেন, ‘ছাত্রলীগ কর, চাপড়িয়ে সোজা করে দিব। তোমার মত কত মাস্তানকে মানুষ করেছি। আমার সামনে মাস্তানী।’
এর আগে কাউন্সিলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বলেন, নিজের সমর্থন থাকতে পারে। তবে অধিকাংশ নেতাকর্মী যাকে চাইবে তাকেই নেত্রী করা হবে। এখানে আমার করার কিছু নেই।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইয়াসমিন হোসেন জেলা মহিলা আওয়ামী লীগের বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।
কাউন্সিলে মহিলা আওয়ামী লীগ নেত্রী লুলু আফসারের সভাপতিত্বে বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, কেন্দ্রীয় নেত্রী ইয়াসমিন হোসেন, বনশ্রী স্মৃতি কোণা বিশ্বাস প্রমুখ।
তবে কাউন্সিলে উপস্থিত ছিলেন না জেলা কমিটির সভানেত্রী সুলতানা কোহিনুর বুলবুল এবং সাধারণ সম্পাদক তারিকুন বেগম লাবুনসহ তার অনুসারিরা।
এদিকে বিকেল ৫টায় দিনাজপুর প্রেসক্লাবে জরুরি সংবাদ সম্মেলন করে জেলা মহিলা লীগের নেত্রীরা। এ সময় জেলা কমিটির সভানেত্রী সুলতানা কোহিনুর বুলবুল এবং সাধারন সম্পাদক তারিকুন বেগম লাবুন বলেন, গঠনতন্ত্র না মেনেই এই কাউন্সিল ডাকা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D