সব মামলা থেকে জামিন পেলেন রাগীব আলী

প্রকাশিত: ১:৩০ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০১৭

সব মামলা থেকে জামিন পেলেন রাগীব আলী

সবকটি মামলায় জামিন পেয়েছেন দৈনিক সিলেটের ডাক এর সম্পাদকমন্ডলীর সভাপতি, শিল্পপতি রাগীব আলী ও তার ছেলে পত্রিকার সম্পাদক আব্দুল হাই। বৃহস্পতিবার সকালে দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি আব্দুল ওয়াহাব মিয়ার নেতৃত্বাধীন বেঞ্চ তার জামিন মঞ্জুর করেন। রাগীব আলীর আইনজীবী ব্যারিস্টার আব্দুল হালিম কাফি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উচ্চ আদালতের আদেশের পর রাগীব আলীর কারামুক্তিতে কোন বাধা নেই।
রাগীব আলীর পক্ষে শুনানীতে অংশ নেন ব্যারিস্টার ফজলে নুর তাপস, ব্যারিস্টার মেহেদী হাসান, ব্যারিস্টার মনসুরুল হক ও ব্যারিস্টার আব্দুল হালিম কাফি। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল দিলুরুজ্জামান।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট