৪নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শামীম মজুমদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১:৫৮ পূর্বাহ্ণ, অক্টোবর ২৬, ২০১৭

৪নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শামীম মজুমদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

২৬ অক্টোবর ২০১৭, বৃহস্পতিবার : আসন্ন সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শামীম মজুমদারের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বুধবার রাত ৯টায় নগরীর মজুমদারীর নিজ বাড়ীতে ৪নং ওয়ার্ডের যুব ও ছাত্র সমাজের সাথে একান্ত আন্তরিক পরিবেশে দীর্ঘক্ষণ আলোচনা হয়।

সভায় সিসিক ৪নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী শামীম মজুমদার বলেন, বিগত দিনে সিসিক ৪নং ওয়ার্ডে দশ শতাংশ কাজও হয় নাই। মজুমদারী এলাকায় সিসিক উন্নয়নের ব্যাপক অনিয়ম করা হয়েছে। আমি আপনাদের এলাকার সন্তান। আপনাদের সুখ-দুঃখ,বিপদে-আপদে সবসময় আমাকে পাশে পেয়েছেন, আগামীতেও পাবেন। আপনাদের দোয়া ও ভোটে যদি আমি নির্বাচিত হতে পারি ওয়ার্ডের যে কোন সমস্যা আমি আন্তরিকতার সাথে পালন করার চেষ্টা করে যাব ইনশাআল্লাহ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট