২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২৯ পূর্বাহ্ণ, অক্টোবর ২৫, ২০১৭
বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসুচীর অংশ হিসেবে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসুরী বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলায় গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে সিলেট জেলা ও মহানগর বিএনপি।
উক্ত বিক্ষোভ কর্মসুচী আজ বুধবার বিকেল ৩টায় নগরীর ঐতিহাসিক রেজিস্টারি রেজিষ্ঠারী মাঠে অনুষ্ঠিত হবে। যথা সময়ে উপস্থিত থেকে বিক্ষোভ সমাবেশকে সফল করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন বিএনপি নেতৃবৃন্দ।
মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে সিলেট জেলা বিএনপি সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর সভাপতি নাসিম হোসাইন ও সাধারন সম্পাদক বদরুজ্জামান সেলিম এবং জেলা বিএনপির সাধারন সম্পাদক আলী আহমদ বলেন- অবৈধ আওয়ামী সরকার তারেক রহমানের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তাকে রাজনীতি থেকে মাইনাস করার ষড়যন্ত্রের অংশ হিসেবে মিথ্যা মামলায় গ্রেফতারী পরোয়ানা জারি করেছে। তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর বিএনপি বিক্ষোভ সমাবেশ ঘোষনা করেছে। যথা সময়ে উপস্থিত থেকে সমাবেশকে সফল করার জন্য জেলা ও মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহবান জানান তারা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D