২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৫ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০১৭
২৪ অক্টোবর ২০১৭, মঙ্গলবার : বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে সিলেট নগরীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা ও মহানগর । মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
মিছিলটি নগরীর রংমহলের সামনে থেকে শুরু হয়ে সিটি পয়েন্টে গিয়ে এক সমাবেশে মিলিত হয়।
উক্ত সমাবেশে সভাপতির বক্তব্যে সিলেট জেলা যুবদলের সাধারন সম্পাদক মামুনুর রশিদ মামুন বলেন, প্রতিবাদী কন্ঠ ও জনপ্রিয় নেতার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করেই তাকে রুদ্ধ করা যাবে না। তারেক রহমানকে জনবিস্ফোরণের মধ্য দিয়েই বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসা হবে।
তিনি বলেন, তারেক রহমানকে নিয়ে কোনো ষড়যন্ত্র করা হলে সিলেটের মাটি থেকে কঠোর আন্দোলনের মধ্যদিয়েই সকল ষড়যন্ত্র রুখে দেওয়া হবে।
সিলেট জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক নিজাম ইউ জায়গীরদারের পরিচালনায় জেলা ও মহানগর যুবদল নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন মোঃ আব্দুল আজিজ, শামীম মজুমদার, আব্দুল মালেক,হাবিবুর রহমান হাবিব,সাব্বির আহমদ,সোহেল মাহমুদ,আমিন ইউ আহমেদ,ময়নুল ইসলাম মঞ্জু, মকসুদুল করিম নুহেল, আজিজুর রহমান আজিজ, আব্দুস সোবহান, শফিক নূর, মাসুদ আলী মাছুম,খসরুজ্জামান খসরু, মঈন উদ্দিন, শাহজান আহমদ জুয়েল, মোস্তাক আহমদ,আব্দুস সালাম, ফখরুল ইসলাম, এনামুল হক পাভেল, আব্দুস শাহিদ, সিদ্দিকুর রহমান রুহেল, ফিরোজ আহমদ, এনামুল ইসলাম লায়েছ, শিপন চন্দ, এনামুল কবির টিপু,শাহেল আহমদ, আলী আহমদ, হেলাল মিয়া,আলাউদ্দিন, সেবুল আহমদ,জুম্মান আহমদ, হাবিবুর রহমান, সুমন আহমদ আনসার, আনোয়ার হোসেন, এলাইছ মিয়া, আব্দুল আহাদ, ফারুক আহমদ, মিজানুর রহমান, আজির উদ্দিন, রুহুল ইসলাম ঝুমন, শাহ আলম, দেলোয়ার হোসেন, আমিন আহমদ, রুকন আহমদ, আব্দুল মন্নান, ফরহাদ আহমদ, আব্দুল জব্বার, আমির আলী, ইউসুফ আহমদ,আব্দুল মুহিম প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D