২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৬ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০১৭
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেছেন, বর্তমান সরকার প্রবাসীদের জন্য বিনিয়োগের দ্বার উন্মুক্ত করেছে। যে কোন বিনিয়োগে অনাবাসী বাংলাদেশীরা (এনআরবি) অগ্রাধিকার পাবে। বছরের একটি দিনকে ‘এনআরবি ডে’ ঘোষণার বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আনবেন বলে জানান তিনি।
শনিবার রাতে সিলেট নগরীর আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে শুরু হওয়া সপ্তাহব্যাপী এনআরবি গেøাবাল কনভেনশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র উদ্যোগে ও সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সহযোগিতায় সিলেটে এ কনভেনশন অনুষ্ঠিত হচ্ছে।
সিলেট চেম্বার সভাপতি খন্দকার সিপার আহমদের সভাপতিত্বে তিনি আরো বলেন, ‘সরকার এনআরবিদের স্বার্থ ক্ষুন্ন হয় এমন কোন আইন করবে না। সিলেট-লন্ডন সরাসরি ফ্লাইট চালুর ব্যাপারে সরকার সজাগ রয়েছে। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণের একটি প্রকল্প একনেকে পাস হয়েছে। প্রকল্পের কাজ শেষ হলে দ্রুততম সময়ের মধ্যে সরাসরি ফ্লাইট চালুর পদক্ষেপ নেওয়া হবে।’
তিনি বলেন, ‘দেশের এখন সু-সময় চলছে। দেশ ক্রমশ উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। এখন আর কারো কাছে হাত পাতবে না। দেশের উন্নয়নে ভূমিকা রাখতে তিনি প্রবাসীদের প্রতি আহ্বান জানান।’
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পুলিশের মহা পুলিশ পরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেন, ‘প্রবাসীদের প্রতি আমাদের দায়িত্ব অনেক। দেশে তারা নানা ভাবে প্রতারিত ও হয়রানীর শিকার হচ্ছেন। এজন্য ২০১৫সালে পুলিশের উদ্যোগে এক্সপাটরিয়েট ওয়েলফেয়ার হেল্প ডেস্ক চালু করা হয়েছে। কোন প্রবাসী হয়রানীর শিকার হলে সাথে সাথে সংশ্লিষ্ট পুলিশ সুপার, মেট্রোপলিটন পুলিশ কমিশনার অথবা ডিআইজির সাথে যোগাযোগের পরামর্শ দেন। প্রয়োজনে তার সাথে যোগাযোগের কথাও উল্লেখ করেন তিনি।’
তিনি বলেন, ‘৯ বছরে দেশের যথেষ্ট উন্নতি হয়েছে। ২০২১ সালের আগেই মধ্যম আয়ের দেশে পরিণত হবে।’
সিলেট চেম্বার সভাপতি খন্দকার সিপার আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সংসদ সদস্য মাহমুদ উস্ সামাদ চৌধুরী কয়েস, জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ কে এম আব্দুল মোমেন, বিভাগীয় কমিশনার ড. মোছাম্মৎ নাজমানারা খানুম, সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান ও বৃটিশ-বাংলাদেশ চেম্বার সভাপতি এনাম আলী এমবিই।
বক্তব্য রাখেন- সিলেট চেম্বারের সাবেক সভাপতি সালাহ উদ্দিন আলী আহমদ, বৃটিশ চেম্বারের ডাইরেক্টর জেনারেল সাইদুর রহমান রেনু, সিলেট চেম্বারের পরিচালক নুরুল ইসলাম।
সম্মেলনে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, ইটালী, সুইডেন, জার্মানী, হল্যান্ড, রাশিয়া, স্পেন, অস্ট্রেলিয়াসহ বিশ্বের ২৫টি দেশের সহ¯্রাধিক প্রবাসী অংশ নিচ্ছেন। সপ্তাহব্যাপী কনভেনশন ২৭ অক্টোবর পর্যন্ত চলবে।
এতে অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে- বিনিয়োগ সংক্রান্ত সেমিনার, আইসিটি, পর্যটন ও শিক্ষা সংক্রান্ত মতবিনিময় সভা, বাংলাদেশের অর্থনীতিতে এনআরবি’দের অবদান শীর্ষক মতবিনিময় সভা, এনআরবি’দের সাফল্যগাঁথা নতুন প্রজন্মের কাছে প্রদর্শন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D