২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪০ পূর্বাহ্ণ, অক্টোবর ১৯, ২০১৭
কৃষি সম্প্রসার অধিদপ্তর সিলেট সদর আয়োজিত রবি ২০১৭-১৮ মৌসুমে বিভিন্ন ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রনোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ এবং রাসায়নিক সার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা কোহিনুর বেগমের সভাপতিত্বে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মখলিছুর রহমান, আইন বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ, কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল হক, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ জিয়াউল হক, ধর্ম বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ ফজলুল হক, কাচা মিয়া মেম্বার, সাবেক মেম্বার মঞ্জু মিয়া প্রমুখ।
প্রধান অতিথি চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ বলেছেন, সরকার কৃষিখাতে ভর্তিুকী দিয়ে ফসল উৎপাদনে কৃষকদেরকে উৎসাহিত করছে। বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। যার ফলে বিদেশে খাদ্য রপ্তানী করা হচ্ছে। এ সরকার যখনই ক্ষমতায় আসে কৃষকরা সার-বীজের জন্যে হাহাকার করতে হয় না। এখন কৃষকদের মাঠ সবুজের সমারোহে ভরে উঠছে। এ ধারা অব্যাহত রাখতে কৃষক-শ্রমিক সকলকে সরকারের পাশে দাঁড়াতে হবে। বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D