|
প্রকাশিত: ১:১৭ পূর্বাহ্ণ, অক্টোবর ১৭, ২০১৭
সিলেট শহরে রিকাবীবাজারস্থ নজরুল অডিটোরিয়াম চঞ্চল রোডের সামনের দেয়ালে জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ছবি বিকৃত করায় সিলেট মহানগর যুবলীগের আহবায়ক আলম খান মুক্তি, সিনিয়র যুগ্ম-আহবায়ক মুশফিক জায়গীরদার, যুগ্ম-আহবায়ক সেলিম আহমদ সেলিম এক বিবৃতিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। এসময় সিলেট মহানগর যুবলীগের নেতৃবৃন্দ বলেন, যারা এই ধরনের নাস্কারজনক কাজ করেছে তারা দেশ ও জাতির শত্রু। তারা জাতির পিতার ছবি বিকৃতি করে সিলেটের সুন্দর ও সুষ্ঠু পরিবেশকে বিশৃঙ্খলা সৃষ্টি করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এইসব কর্মকান্ডের পিছনে বিএনপি-জামায়াত শিবির জড়িত। পুলিশ প্রশাসনের কাছে জোর দাবি জানিয়ে মহানগর যুবলীগের নেতৃবন্দ বলেন, যারা এই ধরনের কাজে জড়িত তাদেরকে আইনের আওতায় এনে গ্রেফতার করে কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি জানান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D