নীরব ও টুকুর বিরুদ্ধে মিথ্যা মামলা :: সিলেট জেলা ও মহানগর যুবদলের নিন্দা

প্রকাশিত: ১২:০৪ পূর্বাহ্ণ, অক্টোবর ১৭, ২০১৭

নীরব ও টুকুর বিরুদ্ধে মিথ্যা মামলা :: সিলেট জেলা ও মহানগর যুবদলের নিন্দা

১৭ অক্টোবর ২০১৭, মঙ্গলবার : বিএনপি চেয়ারপার্সন, তিন বারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেফতারী পরোয়ানা জারীর প্রতিবাদে কেন্দ্রীয় যুবদল বিক্ষোভ মিছিল করায় যুবদলের সংগ্রামী সভাপতি সাইফুল আলম নীরব ও বিপ্লবী সাধারণ সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকু’সহ যুবদল নেতৃবৃন্দের বিরুদ্ধে মতিঝিল ও শাহজাহানপুর থানায় পুলিশ কর্তৃক পৃথক দু’টি মিথ্যা মামলা দায়ের করায় তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে সিলেট জেলা ও মহানগর যুবদল।
এক যুক্ত বিবৃতিতে সিলেট যুবদল নেতৃবৃন্দ কেন্দ্রীয় সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু’র নেতৃত্বে সারা বাংলাদেশে যুবদল যে আন্দোলন সংগ্রাম গড়ে তুলেছে, তা দেখে অবৈধ একদলীয় সরকার ভীত হয়ে একের পর এক মিথ্যা মামলা দিয়ে চলমান আন্দোলন দমনের বৃথা চেষ্টা চালাচ্ছে। অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার না করলে খালেদা জিয়ার দুর্গম ঘাটি খ্যাত সিলেট থেকে দুর্বার আন্দোলন গড়ে তুলা হবে।
বিবৃতিদাতারা হলেন সিলেট জেলা যুবদলের সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, সিলেট মহানগর যুবদল নেতা আব্দুল আজিজ, জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন জায়গীরদার, মহানগর যুবদল নেতা শামীম মজুমদার, জেলা যুবদলের সহ-প্রচার সম্পাদক আব্দুল মালেক, জেলা ও মহানগর যুবদল নেতা হাবিবুর রহমান হাবিব, সাব্বির আহমদ, ফরিদ উদ্দিন, আব্দুল খালিক, সুহেল মাহমুদ, সাহেদ আহমদ, ময়নুল ইসলাম মঞ্জু,শরীফ উদ্দিন মেহেদী, আব্দুস সোবহান, শফিক নূর, মকসুদুল করিম নোহেল, সিরাজুল ইসলাম সিরাজ, কামাল আহমদ, সাইফুল ইসলাম সাইফুল, মাছুদ আলী মাছুম, এড আব্দুল্লাহ আল হেলাল, আব্দুল মালেক, খসরুজ্জামান খসরু, মঈন উদ্দিন মঈন, আব্দুর রকিব মোস্তাক, নজরুল ইসলাম, তমিজুল ইসলাম, মাছুম আহমদ লস্কর, শিপন চন্দ্র, গিয়াস উদ্দিন, আব্দুস সালাম প্রমুখ। -বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট