|
প্রকাশিত: ১১:১৭ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০১৭
সিলেট শাহপরান (রঃ) থানা যুবদলের যুগ্ম-আহবায়ক রফিক দেওয়ান’র মাতা সবরুননেছা ইন্তেকাল করেছেন ( ইন্না………রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বৎসর। গতকাল রবিবার রাত ১০টা ০৫মিনিটের দিকে সিলেটের খাদিমপাড়াস্থ দলই পাড়ার বাড়ীতে মৃত্যু বরণ করেন। তিনি বিশিষ্ট ব্যবসায়ী প্রয়াত আবু দেওয়ান’র স্ত্রী ।
১৬অক্টোবর সোমবার বাদ যোহর নগরীর নয়াসড়ক পয়েন্টের জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমার নামাজে জানাজা শেষে হযরত মানিকপীর (রঃ) মাজার সংলগ্ন কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
জানাজায় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মাজহারুল ইসলাম ডালিম, সিলেট জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক নিজাম ইউ জায়গীরদার, খাদিমপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম বেলাল, সিটি কাউন্সিলর এবিএম জিল্লুর রহমান উজ্জ্বল, জেলা যুবদলের সহ-প্রচার সম্পাদক আব্দুল মালেক, সিলেট শাহপরান (রঃ) থানা যুবদলের আহবায়ক হাবিবুর রহমান হাবিব, বিএনপি নেতা আইয়ুব আলী সজীব, আব্দুর রহিম বাবুল, বদরুল ইসলাম আজাদ, জাহেদুল ইসলাম জাহাঙ্গীর, সাহেদ আহমদ, কামাল আহমদ,ফয়জুল ইসলাম ফয়জু, সাইফুল ইসলাম সাইফুল, মাসুদ আলী মাছুম, এনামুল হক পাবেল,খসরুজ্জামান খসরু, আতাউর রহমান রফিক, কামেল খলিল চৌ সুমন, আব্দুল মালেক, রিয়াজ আহমদ’সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা বিএনপি’র শোক : সিলেট শাহপরান (রঃ) থানা যুবদলের যুগ্ম-আহবায়ক রফিক দেওয়ান’র মাতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক বার্তা পাঠিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, সাধারণ সম্পাদক আলী আহমদ । তারা শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
যুবদলের শোক : মরহুমার রুহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবার ও পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান সিলেট জেলা যুবদলের সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন। নেতৃদ্বয় গভীর শোক প্রকাশ করে মরহুমার রূহের মাগফেরাত কামনা করেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D