১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১৭ পূর্বাহ্ণ, অক্টোবর ১৬, ২০১৭
জনপ্রিয় নির্মাতা রাসেল হামিদের রচনা ও পরিচালনায় বাজারে এসেছে হাসির নাটক ‘লাল ভাইর শ্যুটিং প্যাকআপ’। সিলেটের আঞ্চলিক ভাষায় নির্মিত এ নাটকে সিলেটের মঞ্চ ও ভিজ্যুয়াল নাটকের জনপ্রিয় অভিনেতারা অভিনয় করেছেন।
আগামী বুধবার (১৮ অক্টোবর) নাটকটির সিডি বাজারে বের হbe। তবে শনিবার রাতেই নাটকটি সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে ইউটিউব চ্যানেল ‘রঙ্গিলা সিলেটে’।
গত কোরবানি ঈদে লালভাই চরিত্রের প্রথম নাটক হিসেবে বাজারে আসা ‘লালবাতি’ ইউটিউবে ব্যপক সারা ফেলে। লালভাই চরিত্রেই এই দ্বিতীয় নাটকটিও ইউটিউবে আসার পরই নাটকটি সিলেটে ব্যাপক সারা ফেলেছে। ২৪ ঘন্টা অতিবাহিত হওয়ার আগেই নাটকটি ইউটিউবে দেখেছেন প্রায় দেড় হাজারেরও বেশী দর্শক।
পরিচালক রাসেল হামিদ বলেন- রাসেল হামিদ বলেন, নাটকের গল্প দর্শকদের সামনে তোলে ধরতে সর্বাত্বক সহযোগিতা করেছেন নাটকের প্রধান চরিত্রের (লাল ভাই) অভিনেতা নুরুল হক শিপু। যার অক্লান্ত পরিশ্রমে এবং সুন্দর চিন্তায় একটি সুন্দর গল্প দর্শকদের আমরা উপহার দিতে পারছি। নাটকের সকল অভিনেতা-অভিনেত্রীরা ভালো অভিনয় করেছেন।
নাটকটিতে বর্তমান সময়ে অভিনয় জীবনের গুরুত্ব তুলে ধরা হয়েছে। পাশাপশি যোগ্য অভিনেতা-অভিনেত্রীরা একটি নাটকে কতটা গুরুত্বপূর্ণ তাও ফুটিয়ে তোলা হয়েছে। ‘লাল ভাইর শ্যুটিং প্যাক-আপ’ নাটকে প্রধান চরিত্র হচ্ছেন লালভাই। সেই চরিত্রে অভিনয় করেছেন সাংবাদিক ও নাট্যাভিনেতা নুরুল হক শিপু।
লাল ভাই চরিত্রের অভিনেতা নুরুল হক শিপু বলেন- লালভাই চরিত্রে এটা আমার দ্বিতীয় নাটক। লালবাতি নাটকে দর্শকের ব্যাপক সারা পেয়ে আমি মুগ্ধ। আশা করি এই নাটকটিও আপনারা উপভোগ করবেন।
নাটকে উল্লেখযোগ্য চরিত্রের মধ্যে ডিরেক্টর ট্রফি আনাম চরিত্রে অভিনয় করেছেন সিনিয়র অভিনেতা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক যুগ্ম পরিচালক আশোক কাঞ্চন নাগ, সহকারী ডিরেক্টর গুলজার চরিত্রে অভিনয় করেছেন, নাট্যনির্মাতা ও অভিনেতা বিশ্বজিৎ সরকার, নায়িকা চরিত্রে অভিনয় করেছেন রাইসা, সুইটি, নায়িকার মা চরিত্রে অভিনয় করেছেন হেনা আলী, নায়ক চরিত্রে অভিনয় করেছেন আইয়ুব, স্বপন। এছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন, রাসেল হামিদ, জাহাঙ্গির রহমান, সানী রহমান, আমির আলী প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D