২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৫ পূর্বাহ্ণ, অক্টোবর ১৬, ২০১৭
কমলগঞ্জ প্রতিনিধিঃ বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপর হয়রানীমূলক গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল পুলিশি বাঁধায় পন্ড হয়ে যায়। রোববার বিকেল ৫টায় কমলগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ভানুগাছ চৌমুহনায় বিক্ষোভ মিছিল প্রদানের প্রাক্কালে কমলগঞ্জ থানার পুলিশ বাঁধা প্রদান করে। উপজেলা বিএনপির নবগঠিত কমিটির আহবায়ক প্রবীণ বিএনপি নেতা সৈয়দ সালেহ আহমদের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের আহবায়ক গোলাম রব্বানী তৈমুরের পরিচালনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম কিবরিয়া শফি, আলম পারভেজ চৌধুরী সোহেল, পৌর বিএনপির আহবায়ক আবু ইব্রাহীম জমসেদ, সিনিয়র যুগ্ম আহবায়ক ইকবাল পারভেজ চৌধুরী শাহিন প্রমুখ। বক্তারা হুশিযারী উচ্চারণ করে বলেন, অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সকল মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার করতে হবে। অতীতেও অনেক স্বৈরাচার গণতন্ত্রের আপোষহীন কারাগারে আটকে রেখে তার অবৈধ ক্ষমতাকে প্রলম্বিত করতে চেয়েছিল, কিন্তু বরাবরই ফল হয়েছে উল্টো, বেগম জিয়াকে আটকে রাখতে পারে, এমন কারাগার বাংলার মাটিতে সৃষ্টি হয়নি। ভুল করেও পথে পা বাড়ালে তার পরিণতি কি হতে পারে তার কিছুটা গত কয়েকদিনে সারা দেশের রাস্তায় আন্দোলনমুখী মানুষের গণ জোয়ার দেখে যদি বুঝতে সক্ষম না হন, তাহলে পরণীতি ভোগ করার জন্য প্রস্তুত থাকেন। সভা শেষে কমলগঞ্জ উপজেলা সদর ইউনিয়ন, রহিমপুর, পতনঊষার, মুন্সিবাজার ও আদমপুর ইউনিয়ন কমিটিকে বিলুপ্ত ঘোষনা করা হয়। এদিকে কমলগঞ্জ উপজেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠন হওয়ায় কমিটির পক্ষ থেকে সকল নেতৃবৃন্দকে মিষ্টি মুখ করানো হয়। এ সময় উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল ও জাসাসের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D