২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৮ পূর্বাহ্ণ, অক্টোবর ১৬, ২০১৭
বিএনপির চেয়ারপার্সন সাবেক তিন বারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কাল্পনিক মিথ্যা ও ষড়যন্ত্র মূলক মামলায় গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে রোববার (১৫ অক্টোবর) সদর দক্ষিণে যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশে অনুষ্ঠিত হয়।
সদর দক্ষিণ জাতীয়তাবাদী ছাত্র-যুব ঐক্য পরিষদের যুগ্ম-আহবায়ক ও জেলা ছাত্রদল নেতা জোবায়েরর আহমদ লিলু’র সভাপতিত্বে এবং পরিষদের সদস্য সচিব আবদালে হাদী জনির পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে সদর দক্ষিণ জাতীয়তাবাদী ছাত্র-যুব ঐক্য পরিষদের আহবায়ক ও জেলা যুবদল নেতা সামছুল ইসলাম টিটু বলেন, বাংলাদেশের গণমানুষের নেত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা দায়ের করে অবৈধ সরকার আগুনে হাত দিয়েছে যা বাংলাদেশের মানুষ কখন মেনে নেবে না। যদি অবৈধ স্বৈরাচারী সরকার অবৈধ কাল্পনিক মামলায় দায়ের করা সকল গ্রেফতারী পরোয়ানা প্রত্যাহার না করে তা হলে সিলেটের পাড়া মহল্লায় যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল দেশের বিল্পবী জনতাকে সঙ্গে নিয়ে আওয়ামীলীগের বিরুদ্ধে কঠোর আন্দোলন সংগ্রম গড়ে তুলতে বাধ্য হবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর দক্ষিণ জাতীয়তাবাদী ছাত্র-যুব ঐক্য পরিষদের সিনিয়র যুগ্ম আহবায়ক ও জেলা স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল মালিক মল্লিক।
বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদল নেতৃবৃন্দনের মধ্যে আলী আহমদ, কাওসার আহমদ নামর, মিছবাহ উদ্দিন, এ এম শামীম, সেলিম আহমদ, নাহিদ আলী দুলাল, মুক্তার আহমদ, সুজন আহমদ, আজমল হোসেন, নুরুল হোসেন সুজন, নুরুল আলম, জয়নাল আহমদ, জাহেদ আহমদ, তারেক আহমদ, মো. সাহিদ আলী, নিজাম আহমদ, মো. জলিল, রহমত আলী, মিজান উদ্দিন রাফি, নুরুল ইসলাম, ময়নুল ইসলাম, রায়হানুল হক ইমন, জাকির হোসেন, আবু হোসেন, শিবলু আহমদ, কাওসার আহমদ, রুবেল আহমদ, ফরহান আহমেদ, আব্দুল্লাহ, রাসেল আহমদ, আব্দুল আহাদ, মনসুর আহমদ, সুমন আহমদ, আব্দুল করিম. ওয়েছুর রহমান, লিমন আহমদ প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D