২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩৩ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০১৭
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, নির্বাচন কমিশনের সংলাপে বিএনপি অংশ নিচ্ছে আমার বিশ্বাস তারা অবশ্যই আগামী সংসদ নির্বাচনেও অংশগ্রহণ করবে।
শনিবার রাজধানীর সিদ্বেশ্বরী গার্লস কলেজে ভোটার তালিকা নিবন্ধন কার্যক্রম পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।
সিইসি বলেন, আগামীকাল বিএনপির সঙ্গে আমাদের সংলাপ রয়েছে। মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি তারা সংলাপে অংশ নিচ্ছে।
তিনি বলেন, রাজনীতিবিদদের আলাদাভাবে পরামর্শ দেয়ার কিছু নেই, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে। ইতোমধ্যে সেই আস্থা অর্জিত হয়েছে এবং ভবিষ্যতে সকল নির্বাচন নিরপেক্ষ করতে সচেষ্ট থাকবে কমিশন।
কে এম নূরুল হুদা বলেন, নির্বাচন কমিশন রাজনৈতিক দলের সিদ্ধান্তের ওপর কোনো প্রভাব বিস্তার করতে পারে না। তবে নির্বাচনে অংশগ্রহণের জন্য পরিবেশ সৃষ্টি করতে আস্থা অর্জনের চেষ্টা করতে পারে।
বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে তারা নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের কথা বলছেন। সংলাপ শেষ হলে বোঝা যাবে কী পর্যায়ে সেনা মোতায়েন করা যায়।
এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, রোহিঙ্গারা যাতে ভোটার হতে না পারে নির্বাচন কমিশন সে ব্যাপারে সর্বোচ্চ সতর্ক রয়েছে। সে কারণে রোহিঙ্গাদের বায়োম্যাট্রিক পদ্ধতির সাথে সম্পৃক্ত থাকার কথা বলেছি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D