নবীগঞ্জে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আহত ১০

প্রকাশিত: ২:৪৮ পূর্বাহ্ণ, অক্টোবর ১৪, ২০১৭

নবীগঞ্জে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আহত ১০

নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের এনাতাবাদ গ্রামে শুক্রবার দুপুরে ছাগল মারার ঘটনাকে কেন্দ্র করে দু’দল লোকের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ১০জন আহত হয়েছে।
আহতদের মধ্যে ১জন কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও অন্যান্য আহতদের নবীগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
স্থানীয় সুত্রে জানা যায, বৃহস্পতিবার উপজেলার এনাতাবাদ গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে আব্দুল মুকিমের বাড়ীতে একই গ্রামের হাছন উল্লার ছাগলে ফসলাদীর ক্ষতি করার কারনে মেরে ফেলে এবং মুকিম ওই মরা ছাগলটি পাশের বাড়ীর অম্ভু মিয়ার বাড়ীর পেছনের ল্যাট্রিনের ট্যাংকিতে লুকিয়ে ফেলে রাখে।
এ ঘটনা জানাজানি হলে শুক্রবার দুপুরে অম্ভু মিয়ার ছেলে নুরুল হক বিষয়টি আব্দুল মুকিমের কাছে জানতে চাইলে এ নিয়ে দু’জনের মধ্যে বাদানুবাদের এক পর্যায়ে দু’পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বেধে যায়।
গুরুতর আহতরা হল, আব্দুল মুকিম (২৫), আব্দুল হাই (২৮), নুরুল হক (৩০), আবুল হোসেন (৩৫), অম্ভু মিয়া (৬২), তাজ ভানু (২৫) ও তানিয়া বেগম (২৫)।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট