২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৩ পূর্বাহ্ণ, অক্টোবর ১২, ২০১৭
ঢাকায় নিযুক্ত ১৬ দেশের কূটনীতিকের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। গতকাল বুধবার বিকেল চারটায় রাজধানীর একটি হোটেলে শুরু হয়ে সন্ধ্যা ছয়টার পর শেষ হয়েছে বলে বিএনপি দলীয় সূত্রে জানা গেছে। : বৈঠকে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, নরওয়ে, ডেনমার্ক, কানাডা, চীন, ভারত, তুরস্ক, ইউরোপীয় ইউনিয়ন, জার্মানি, অস্ট্রেলিয়া, দণি আফ্রিকা, মরক্কো, নেপাল, ইন্দোনেশিয়া, মালদ্বীপসহ ১৬টি দেশের কূটনীতিক এবং আন্তর্জাতিক কয়েকটি সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। : বৈঠকে বিএনপির প্রতিনিধি দলে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. আবদুল মঈন খান, বিএনপি নেতা সাবিহউদ্দিন আহমেদ, রিয়াজ রহমান, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, অ্যাডভোকেট জয়নাল আবেদিন, অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার ও ব্যারিস্টার রুমিন ফারহানা উপস্থিত ছিলেন বলে জানা গেছে । : কূটনীতিকদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে দেশের বিচার বিভাগের বর্তমান পরিস্থিতি অবহিত করেছে বিএনপি। জানা গেছে, বিএনপি নেতারা বৈঠকে বিচার বিভাগের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন। তারা বলেছেন, প্রধান বিচারপতির ছুটির আবেদনে এতোগুলো ভুল প্রমাণ করে যে, তাকে জোর করে ছুটিতে পাঠানো হচ্ছে। প্রধান বিচারপতিকে ছুটিতে যেতে বাধ্য করা হয়েছে। অসুস্থতার কথা বলে যে চিঠি দেয়া হয়েছে সেটি আদৌ তিনি নিজে স্বাক্ষর করেছেন কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। এখন পর্যন্ত সরকারের মন্ত্রী উপদেষ্টা ছাড়া কাউকে প্রধান বিচারপতির সঙ্গে দেখা করতে বা কথা বলতে দেয়া হচ্ছে না। তিনি পূজাতে যাচ্ছেন, অস্ট্রেলিয়ান হাইকমিশনে যাচ্ছেন, ডাক্তারের কাছে যাচ্ছেন। তাকে যতটা অসুস্থ বলা হচ্ছে, তেমনটা মনে হচ্ছে না। উদ্বেগ জানিয়ে বিএনপি নেতারা বলেছেন, এতে করে বাংলাদেশের স্বাধীন বিচার ব্যবস্থা তিগ্রস্ত হচ্ছে। মতার বিকেন্দ্রীকরণ তিগ্রস্ত হচ্ছে। সরকার সমস্ত মতা কুগিত করছে বলেও অভিহিত করা হয় বলে জানা গেছে। : এছাড়াও আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন যাতে সব দলের অংশগ্রহণে হয় এবং শান্তিপূর্ণ অবাধ ও নিরপেক্ষ ভোটের জন্য নির্বাচনকালীন সহায়ক সরকারের বিষয় নিয়েও আলোচনা হয় বলে জানা গেছে। বিএনপির পক্ষ থেকে বৈঠকের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছুই বলা হয়নি। : বৈঠকের সত্যতা স্বীকার করে বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমীন ফারহানা বলেন, চিফ জাস্টিসের রিমুভালের ওপর কূটনীতিকদের সঙ্গে আমাদের ব্রিফিং ছিল। ওনাকে (প্রধান বিচারপতি) জোর করে ছুটিতে পাঠানো হলো এ বিষয়ে কূটনীতিকদের অবহিত করেছি। : বৈঠক শেষে বের হওয়ার সময় ব্যারিস্টার মওদুদ আহমদের কাছে অপেমাণ সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, এই যে দেশে ক্রাইসিস চলছে প্রধান বিচারপতির ছুটি নিয়ে, সেপারেসন অব জুডিশিয়ারি নিয়ে। একটা রায়কে কেন্দ্র করে এমন ক্রাইসিস, বাংলাদেশের বিচার বিভাগকে সরকারের ডিফেন্ড (রা) করার কথা কিন্তু সরকারই বিচার বিভাগকে আক্রমণ করছে। দেশে তো বিচার বিভাগের স্বাধীনতা বলে আর কিছু থাকল না। : জানতে চাইলে বিএনপির প্রেস উইংয়ের সদস্য শাইরুল কবীর খান জানান, বৈঠকটি অনানুষ্ঠানিক। এটি ধারাবাহিক বৈঠকের অংশ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D