২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৫ পূর্বাহ্ণ, অক্টোবর ১১, ২০১৭
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেছেন, আপনার (প্রধান বিচারপতি এস কে সিনহা) জীবন থাকতে সুপ্রিমকোর্ট ছেড়ে যাবেন না। দেশের মানুষ আপনার সঙ্গে আছে। আন্দোলনের মাধ্যমে আমরা আপনাকে স্বপদে বহাল করব।
সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের কার্যালয়ের সামনে সারাদেশের জেলা আইনজীবী সমিতির মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আপনি চাপের কাছে মাথানত করবেন না। আপনি দেশ ত্যাগ করবেন না। সারাদেশের আইনজীবীরা আপনার সঙ্গে আছেন।
সুপ্রিম কোর্টের বিচারকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা প্রধান বিচারপতির সঙ্গে দেখা করে তার বক্তব্য জানার চেষ্টা করুন। তিনি স্বেচ্ছায় ছুটিতে গেছেন কি না এটা জাতি জানতে চায়।
সাবেক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেন, বিচার বিভাগ আজ গভীর ষড়যন্ত্রের শিকার। যেখানে প্রধান বিচারপতি নিজেও ছাড় পাচ্ছেন না।
বার সম্পাদক এম মাহবুবউদ্দিন খোকন বলেন, প্রধান বিচারপতি বিদেশ যেতে চান না। রবিবার দিনভর উনার বাস ভবনে জিও লেটারে সই দেয়ার জন্য চাপ প্রয়োগ করা হয়েছে। কিন্তু তিনি সই করেননি। আইনজীবীদের আহ্বান, আপনি কোনো চাপের কাছে নতি স্বীকার করবেন না।
মানববন্ধনে আইনজীবী গিয়াস উদ্দিন আহমেদ, সানাউল্লাহ মিয়া, তৈমুর আলম খন্দকার, বার সহ-সভাপতি উম্মে কুলসুম রেখা, সদস্য আয়শা আক্তার, শামীমা সুলতানা দীপ্তি, রুহুল কুদ্দুস কাজল, মোহাম্মদ আলী এবং গাজী কামরুল ইসলাম সজলসহ শতাধিক আইনজীবী অংশ নেন। মানববন্ধন শেষে আইনজীবীরা বিক্ষোভ মিছিল বের করেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D