২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৩ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০১৭
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ ৭৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে সিলেট নগরীর জিন্দাবাজার থেকে ১০ অক্টোবর রোববার বেলা ২ টায় এক বিক্ষোভ মিছিল বের করে সিলেট জেলা ও মহানগর যুবদল। বিক্ষোভ মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সভাপতির বক্তব্যে সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন বলেন, ক’দিন ধরে সর্বোচ্চ আদালতের ওপর সরকারের বেপরোয়া আস্ফালনে দেশবাসী বিমূঢ় ও বিস্ময়ে হতবাক। এখন সেই আস্ফালনে উৎসাহিত হয়ে সরকার বিএনপি চেয়ারপারসন’সহ জাতীয়তাবাদী শক্তির ওপর আক্রমণ শুরু করেছে। যার প্রথম বহিঃপ্রকাশ হল খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দেশে ফেরা প্রায় আসন্ন। ঠিক এ মুহূর্তে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও প্রতিহিংসামূলক।
সিলেট জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক নিজাম উদ্দিন জায়গীরদারের পরিচালনায় বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন মহানগর যুবদলের সিনিয়র নেতা শামীম মজুমদার, জেলা ও মহানগর যুবদল নেতৃবৃন্দের মধ্য আরো উপস্থিত ছিলেন, হাবিবুর রহমান হাবিব, সাব্বির আহমদ, আমিন ইউ আহমদ, আব্দুল খালিক, সাহেদ আহমদ, আব্দুস সোবহান, শফিক নুর, শরীফ উদ্দিন মেহেদী, মাসুদ আলী মাসুম, মকসুদুল করিম নোহেল, খসরুজ্জামান খসরু, নজরুল ইসলাম, আব্দুর রকিব মোস্তাক, আব্দুল মালেক, মোস্তাক আহমদ, দিলওয়ার হোসেন, মাসুম আহমদ লস্কর, হাবিবুর রহমান, আব্দুস সালাম, শিপন চন্দ্র, শাহেল আহমদ, রিয়াজ আহমদ, ইউসুফ আলী, জুম্মান আহমদ, নুরান চৌধুরী, এম. সিরাজুল ইসলাম, আহমদ সত্তার সুমন, আরিফুর রহমান, আনোয়ার হোসাইন, লিটন আহমদ, আশরাফ আহমদ, আব্দুল মন্নান, মহিম মিয়া, মনছুর খান প্রমুখ।
অবিলম্বে এ পরোয়ানা প্রত্যাহার করে না নিলে প্রতিবাদ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন যুবদল নেতারা। -বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D