২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩২ পূর্বাহ্ণ, অক্টোবর ১০, ২০১৭
কানাইঘাট প্রতিনিধি : সিলেটের কানাইঘাট উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা হিসাবে যোগদান করেছেন সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভপুর উপজেলার ইউএনও তানিয়া সুলতানা। সোমবার তিনি ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুমিকান্ত হাজংয়ের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন।
যোগদানের প্রথম কার্যদিবসে নবাগত নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানার সাথে উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, কর্মচারী, তার সাথে সৌজন্য সাক্ষাত করেন। এছাড়া অফিস চলাকালীন সময়ে নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানার সাথে জনপ্রতিনিধি, স্থানীয় সাংবাদিক ও সূধীজন সাক্ষাত করেন।
২৮তম বিসিএস ব্যাচের কর্মকর্তা তানিয়া সুলতানার বাড়ি কিশোরগঞ্জ জেলার পুটিয়াদি উপজেলায়। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ও এক কন্যা সন্তানের জননী। তার স্বামী মোঃ মাহবুবুল আলম এডিশনাল পদ মর্যাদার একজন পুলিশ অফিসার। নবাগত নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা দায়িত্ব পালনকালে সর্বমহলের সহযোগিতা কামনা করেছেন।
প্রসঙ্গত, তানিয়া সুলতানা কানাইঘাটের দ্বিতীয় মহিলা নির্বাহী কর্মকর্তা। এর আগে ইউএনও তাহসিনা বেগম ৯ মাস কানাইঘাটে দায়িত্ব পালন করার পর পদোন্নতির কারনে তিনি অন্যত্র বদলী হলে তার স্থলে ইউএনও হিসাবে তানিয়া সুলতানা যোগদান করেছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D