২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩১ পূর্বাহ্ণ, অক্টোবর ৯, ২০১৭
প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের শিশুদের বিদ্যালয়ে শতভাগ ভর্তি ও উপস্থিতি নিশ্চিত করতে আগে থেকে চালু হওয়া স্কুল ফিডিং কর্মসূচির জন্য একটি নতুন নীতিমালা প্রণয়ন করছে সরকার।
এ কর্মসূচিকে ঘিরে এটিই হচ্ছে প্রথম নীতিমালা। অতীতে ক্ষুদ্র পরিসরে চললেও সরকার এখন এ কর্মসূচির কলেবর আরও বৃদ্ধি করতে যাচ্ছে। এতে করে দেশের প্রতিটি প্রাক-প্রাথমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিশুরা বিদ্যালয়ে দুপুরের খাবার পাবে।
২০১১ সাল থেকে দেশের ৯৩টি জেলায় স্কুল ফিডিং কর্মসূচি চালু করা হয়েছে। ৩০ লাখ শিশু এ কর্মসূচির সুফলভোগী। বর্তমানে জনপ্রতি বিশেষভাবে প্রস্তুতকৃত পুষ্টিকর ৭৫ গ্রাম বিস্কুট সরবরাহ করা হচ্ছে। কিছু কিছু বিদ্যালয়ে পরীক্ষামূলকভাবে রান্না করা খাবার শিশুদের সরবরাহ করা হচ্ছে। সুষ্ঠু জাতি গঠনে সমৃদ্ধ শিক্ষিত তরুণ জনগোষ্ঠী গড়ে তুলতে স্কুল ফিডিং কর্মসূচিকে সর্বজনীন কর্মসূচিতে রূপান্তর করতে চায় সরকার। আর তা করতে পারলে দেশের প্রতিটি প্রাক-প্রাথমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিশুরা বিদ্যালয়ে দুপুরের খাবার পাবে। ২০২১ সালের মধ্যে পর্যায়ক্রমে দেশব্যাপী এ কর্মসূচি চালুর পরিকল্পনা রয়েছে। দুর্গম চর, হাওর, উপকূলীয় অঞ্চল, পার্বত্য এলাকা, চা-বাগানসহ পিছিয়ে পড়া অঞ্চল অগ্রাধিকার ভিত্তিতে এ কর্মসূচির আওতাভুক্ত হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D