২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৯ পূর্বাহ্ণ, অক্টোবর ৯, ২০১৭
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট জেলা শাখার উদ্যোগে ৮ অক্টোবর রোববার দুপুরে সিলেট আদালত প্রাঙ্গণে এক মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
ফোরামের সভাপতি এডভোকেট আশিক উদ্দিন আশুক এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এডভোকেট আতিকুর রহমান শাবুর পরিচালনায় মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান অবৈধ সরকার শেষ পর্যন্ত মানুষের শেষ অবলম্বন বিচার বিভাগে নগ্ন হস্তক্ষেপ করে এক কলংকজনক অধ্যায়ের সুচনা করেছে, যা বিশে^র কোন ইতিহাসে নেই। জোরপূর্বক অবৈধ ভাবে মহামান্য প্রধান বিচারপতিকে ছুটির দরখাস্তে দস্তখত করিয়ে প্রধান বিচারপতিকে গৃহবন্দী করে রেখেছে। বাংলাদেশের জনগণ তা কখনও মেনে নেবে না। এর সমুচিত জবাব জনগণ সময়মত দেবে।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন এডভোকেট এম নুরুল হক, এডভোকেট আব্দুল মন্নান চৌধুরী, এডভোকেট আব্দুল গফফার, এডভোকেট আব্দুর রকিব, এডভোকেট ফখর উদ্দিন, এডভোকেট আখতার হোসেন খান, এডভোকেট আনোয়ার হোসেন, এডভোকেট জুবের আহমদ খান, এডভোকেট মফিক উদ্দিন, এডভোকেট এখলাছুর রহমান, এডভোকেট কামাল হোসেন, এডভোকেট বদরুল আহমদ চৌধুরী, এডভোকেট আবুল ফজল, এডভোকেট মোঃ আব্দুল মুকিত জাহাঙ্গীর, এডভোকেট ফজলুল হক সেলিম, এডভোকেট মোঃ আতিুর রহমান, এডভোকেট মোঃ খালেদ জুবায়ের, এডভোকেট এজাজ উদ্দিন, এডভোকেট তাজরিহান জামান, এডভোকেট ফখরুল হক, এডভোকেট আল আসলাম মুমিন, এডভোকেট তাজ উদ্দিন মাখন, এডভোকেট ইকবাল আহমদ, এডভোকেট আহমেদ ওবায়দুর রহমান ফাহমি, এডভোকেট আলী হায়দার ফারুক, এডভোকেট ইসরাফিল আলী, এডভোকেট আমিনুল হক, এডভোকেট তানভির আক্তার খান, এডভোকেট মোঃ আব্দুল বাতেন, এডভোকেট বুরহান উদ্দিন খন্দকার, এডভোকেট আব্দুল্লাহ হেলাল, এডভোকেট হেদায়েত হোসেন তানভির, এডভোকেট আব্দুল্লাহ আল মামুন হীরা, এডভোকেট মোঃ কামরুজ্জামান, এডভোকেট ইয়াসির আরাফাত, এডভোকেট খোরশেদ আলম, এডভোকেট জহির চৌধুরী, এডভোকেট রব নেওয়াজ রানা, এডভোকেট আবুল লেইছ, এডভোকেট মোবারক হোসেন রনি, এডভোকেট নুর আহমদ, এডভোকেট মানভির আহমদ প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D