২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১২ পূর্বাহ্ণ, অক্টোবর ৪, ২০১৭
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা ও সাবেক সংসদ সদস্য নিখোঁজ ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনার হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগদান করলেন জাতীয় পার্টির সিলেট জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক ও ওসমানীনগর উপজেলা জাপার সাবেক সভাপতি পীর সৈয়দ এনামুল হক।
এ উপলক্ষে মঙ্গলবার এম. ইলিয়াস আলীর উপশহরস্থ বাসায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করে ওসমানীনগর উপজেলা বিএনপি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তাহসিনা রুশদীর লুনা বলেন, ‘দলের দু:সময়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে পীর এনামুল হকের বিএনপিতে যোগদান দলকে সুসংগঠিত করতে ভূমিকা রাখবে। তিনি ওসমানীনগরে বিএনপিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।’
ওসমানী নগর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ মুতাহির আলীর সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ-সভাপতি ময়নুল হক চৌধুরী, জেলা বিএনপির উপদেষ্ঠা সাবেক ইউপি চেয়ারম্যান মো. চেরাগ আলী, জেলা বিএনপির সহ-সভাপতি ও বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন চেয়ারম্যান, জেলা বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক ও বিশ্বনাথ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া চেয়ারম্যান।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ্ মোহাম্মদ এহিয়ার পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা মুক্তিযোদ্ধা দলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. আব্দুর রউফ, তাজপুর ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল হান্নান, যুগ্ম সম্পাদক আতিক মিয়া, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক জুনু মিয়া, সিলেট জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও ওসমানীনগর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রায়হান আহমদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদুর রহমান, মঞ্জুর চৌধুরী, হুসাইন আহমদ হাসান, স্বেচ্ছাসেবক দল নেতা আবু বকর সিদ্দীকী, বাবর বক্স, তাজপুর ডিগ্রী কলেজ ছাত্রদলের সদস্য সচিব জুবের আহমদ, সদস্য জেই আই সুহান, ছাত্রদল নেতা লায়েছ আহমদ, আব্দুল আলীম, শিমুল আহমদ, ইমন জায়গীরদার, রাহাত আহমদ, জাবেদ আহমদ, যুবদল নেতা শিপু চৌধুরী, ইমরুল চৌধুরী, আবুল কালাম, ওসমানীনগর ইউপি ছাত্রদলের সাবেক সভাপতি হোসেন আহমদ প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D