২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১৩ পূর্বাহ্ণ, অক্টোবর ৪, ২০১৭
আগামী ৭ অক্টোবর শনিবার বিকেল ৪ টা ৩০ মিনিটে দক্ষিণ সুরমার প্রথম অনলাইন নিউজ পোর্টাল সাউথ সুরমা নিউজ ২৪ ডটকম’র শুভ উদ্বোধন হতে যাচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, ,দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহেদ মোস্তফা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, সিলেট সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর রোটারিয়ান হাজী তৌফিক বকস্ লিপন, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংসদ,কমান্ড কাউন্সিলের সহ-সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রফিকুল হক, দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল ফজল, মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন, ,দক্ষিণ সুরমা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আফতাব উদ্দিন,দক্ষিণ সুরমা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম আহমদ আলী, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের বর্তমান সভাপতি আজমল খানসহ অন্যান্য অতিথিবৃন্দ। শাহজালাল সেতুর ওভারব্রীজ সংলগ্ন সিলেট জকিগঞ্জ রোডের কদমতলী কেন্দ্রীয় জামে মসজিদ মার্কেটে সাউথ সুরমা নিউজ ২৪ ডটকম’র কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠান, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে সকলের উপস্থিতি কামনা করেছেন, সাউথ সুরমা নিউজ ২৪ ডটকম’র প্রকাশক হাজী গুলজার আহমদ ও সম্পাদক সাহাদ উদ্দিন দুলাল। প্রেস-বিজ্ঞপ্তি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D