২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০১ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০১৭
পররাষ্ট্রমন্ত্রী এ এইচ এম মাহমুদ আলী জানিয়েছেন, রাখাইন রাজ্যে নির্যাতনের শিকার হয়ে প্রাণভয়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা মুসলমানদের ফিরিয়ে নেওয়ার আশ্বাস দিয়েছে মায়ানমার।
সোমবার রোহিঙ্গা ইস্যুতে মায়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চির দপ্তরের মন্ত্রী কিউ টিন্ট সোয়ে’র সাথে বৈঠকের পর সাংবাদিকদের এসব কথা বলেন পররাষ্ট্র মন্ত্রী।
এই সঙ্কট সমাধানে দুই দেশের জয়েন্ট ওয়াকিং কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী আরো জানান, রোহিঙ্গাদের প্রত্যাবসনের জন্য মায়ানমারকে আজ একটি চুক্তির খসড়া দিয়েছে বাংলাদেশ। নিরাপত্তা সহযোগিতা নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। আমরা বলেছি, সন্ত্রাসের ব্যাপারে আমরা সব সময় জিরো টলারেন্স দেখিয়ে আসছি। নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল খুব শিগগির মায়ানমারে যাবেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D