গলব্লাডারে অপারেশন হয়েছে
শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ সন্তান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭১তম জন্মদিন আজ। ১৯৪৭ সালের এই দিন তিনি গোপালগঞ্জের মধুমতি নদী তীরের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী তিনি। রাষ্ট্রপরিচালনায় ও জাতীয় জীবনের বহুেেত্র অভাবনীয় সাফল্য অর্জন করেছেন তিনি। : শেখ হাসিনা বর্তমানে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনে যোগদান উপলে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। যুক্তরাষ্ট্র সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার গলব্লাডারে সফল অস্ত্রোপচার হয়েছে বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম নিশ্চিত করেন। : তিনি জানান, এর আগে প্রধানমন্ত্রী হঠাৎ পেটে ব্যথা অনুভব করলে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকরা তার স্বাস্থ্য পরীক্ষা করেন এবং গলব্লাডারে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। এ সময় প্রধানমন্ত্রীর পাশে তার ছোট বোন শেখ রেহানা এবং পুত্র সজীব ওয়াজেদ জয় উপস্থিত ছিলেন। ইহসানুল করিম জানান, সফল অস্ত্রোপচার শেষে একদিন পর প্রধানমন্ত্রী তার আবাসস্থলে ফিরে আসেন। বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ আছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি বিশ্রামে আছেন। প্রধানমন্ত্রী দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন। ৫ অক্টোবর প্রধানমন্ত্রী দেশে ফিরবেন। এর আগে ১৭ সেপ্টেম্ব^র প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের ৭২তম সাধারণ পরিষদের সভায় যোগ দিতে নিউইয়র্ক পৌঁছান।
সংবাদটি পঠিত : 283