২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০১৭
টাইমস্কেল ও পদোন্নতি সহ ৭দফা দাবী বাস্তবায়নের দাবীতে সিলেট জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে স্মারকলিপি প্রদান করেছেন শিক্ষক-শিক্ষিকারা।
সরকারী অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষিক বাবলী পুরকাস্থ’র নেতৃত্বে বুধবার সকাল ১১টায় স্মারকলিপি প্রদান করা হয়।
এসময় জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শহিদুল ইসলাম চৌধুরী।
স্মারকলিপি প্রদান কালে উপস্থিত ছিলেন সিলেট সরকারী পাইলট স্কুলের সহকারী প্রধান শিক্ষক মো. কবির খান, জৈন্তপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন, সরকারী পাইলট স্কুলের শিক্ষক শওকত হোসেন, মাসুক মিয়া, আ ন ম সুফিয়ান, আজিজুর রহমান, মহিল লাল নাথ, বাদল চন্দ্র দেব, এমদাদুল ইসলাম, রেজিয়া আক্তার, ইকবাল মাসুদ, সরকারী অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আলী মর্তুজা, মুহিবুর রহমান, গোলাম দস্তগীর, শহীদুল আলম, সমীরন, যুপ্রতীম, শাহ আক্তারুজ্জামান, লাক্কুতরা সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক চরিত্রবান সেনাপতি, নানু মিয়া সহ সিলেট জেলার সরকারী মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষিকা বৃন্দ উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D