২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০১৭
প্রায় ১১ মাস বন্ধ থাকার পর সিলেটের ভোলাগঞ্জ ল্যান্ড কাস্টমস স্টেশন দিয়ে বোল্ডার পাথর আমদানী শুরু হয়েছে। মঙ্গলবার বিকেলে ৪টার দিকে বোল্ডার পাথরবাহী ১০টি ট্রাক বাংলাদেশে প্রবেশের মাধ্যমে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটে। এর ফলে পাথর ব্যবসায়ীরা স্বস্তি প্রকাশ করেছেন।
সিলেটের কাস্টমস কমিশনার শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, জটিলতা নিরসনের পর এ স্টেশন দিয়ে আমদানী কার্যক্রম শুরু হলো। মঙ্গলবার বোল্ডার পাথর আমদানী শুরু হয়েছে। আগামী ৩ অক্টোবর থেকে এই স্টেশন দিয়ে চুনাপাথর আমদানী শুরু হবে বলেও জানান তিনি।
এর আগে মঙ্গলবার দুপুরে ভারতের ভোলাগঞ্জ মাঝাই এক্সপোর্টার্স এসোসিয়েশনের পক্ষ থেকে বাংলাদেশের ভোলাগঞ্জ ল্যান্ড কাস্টমস স্টেশনের রেভিনিউ অফিসারের কাছে একটি পত্র প্রেরণ করা হয়। পত্রে এ স্টেশন দিয়ে পাথর আমদানীর বিষয়টি অবহিত করা হয়। পরে বিকেলে বোল্ডারবাহী ভারতীয় ট্রাক বাংলাদেশে প্রবেশ করে। এ সময় কাস্টমস কর্মকর্তা ছাড়াও উভয় দেশের আমদানী ও রপ্তানকারকরা উপস্থিত ছিলেন।
ভারতে খনি থেকে যান্ত্রিক পদ্ধতিতে চুনাপাথর ও পাথর উত্তোলনের ক্ষেত্রে আদালতের নিষেধাজ্ঞা থাকায় ২০১৬ সালের ৫ নভেম্বর থেকে ভোলাগঞ্জ দিয়ে আমদানী কার্যক্রম বন্ধ হয়ে যায়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D