২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০১৭
হৃদরোগ আমাদের দেশে এক নম্বর একটি ঘাতক। এই ঘাতক ব্যাধি একবার হয়ে গেলে ক্রনিক হয়ে যায়। হৃদরোগের জন্য আমরা নিজেরাই অনেকটা দায়ি। সুতরাং হৃদরোগ থেকে বাচতে হলে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
২২ সেপ্টেম্বর শুক্রবার সকালে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট আয়োজিত ২দিন ব্যাপী হার্ট ক্যাম্প ও হৃদরোগ বিষয়ক গণমুখী সেমিনারে প্রধান অতিথির ভাষণে তত্ত¡াবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অবঃ) আব্দুল মালিক এ কথা বলেন।
তিনি আরো বলেন আমাদের সকলের খাদ্যাবাস পরিবর্তন, ধুমপান থেকে রিবত থাকা, কায়িক পরিশ্রম করা উচিত। তিনি বলেন ইদানিং আমরা সবধরনের স্বাভাবিক অভ্যাস থেকে পিছপা হচ্ছি। গণমূখী সেমিনারের মূখ্য উদ্দেশ্য হচ্ছে মানুষের মধ্যে গণসচেতনতা সৃষ্টি করা। তিনি বলেন প্রত্যেকে যার যার অবস্থান থেকে হৃদরোগ প্রতিরোধের ক্ষেত্রে কাজ করে যেতে হবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন সরকারের সহযোগিতায় সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে শীঘ্রই অপারেশন থিয়েটার চালু হবে।
সিলেট হার্ট ফাউন্ডেশন এর সভাপতি প্রফেসর ডাঃ এম এ রকিব সভাপতিত্বে ২২ ও ২৩ সেপ্টেম্বর পূর্ব শাহী ঈদগাহস্থ সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ২ দিন ব্যাপী হার্ট ক্যাম্পের উদ্ধোধনী অনুষ্ঠান ও গণমূখী সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হক এবং সিলেট সদর উপজেলা পরিষদ এর চেয়ারম্যান জনাব আশফাক আহমেদ।
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট এর পাবলিসিটি সেক্রেটারী আবু তালেব মুরাদের পরিচালনায় এবং হাফেজ আব্দুল বাছির এর কুরআন তেলাওয়াতের পর স্বাগত বত্তব্য, হাসপাতালের বিভিন্ন দিক এবং হৃদরোগের উপর বত্তব্য রাখেন ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক প্রফেসর ডাঃ মোঃ আমিনুর রহমান লস্কর। গণমূখী সেমিনারে দেশের প্রেক্ষাপটে হার্টের অপারেশন সম্পর্কে বলেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনষ্টিটিউট ঢাকা এর কার্ডিয়াক সার্জারী বিভাগের প্রধান চীফ কার্ডিয়াক সার্জন প্রফেসর ডাঃ ফারুক আহমেদ, বাতজ্বর জনিত হৃদরোগ এবং হার্টে বাল্বের সমস্যা সম্পর্কে আলোচনা করেন। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনষ্টিটিউট এর কার্ডিয়াক সার্জন ডাঃ হারুন রশীদ চৌধুরী। শুভেচ্ছা বত্তব্য রাখেন সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এর যুগ্ম সম্পাদক এডভোকেট আফম কামাল।
সভাপতির বত্তব্যে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট এর সভাপতি প্রফেসর ডাঃ এম এ রকিব বলেন বাংলাদেশের বর্তমান গড় আয়ু ৭১ বছর। সুতরাং তাতেই বুঝা যায় দেশে স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি হয়েছে। তিনি বলেন হৃদরোগ চিকিৎসায় বাংলাদেশ অনেক দূর এগিয়ে। হার্টের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল তাই এই রোগ যাতে না হয় তার জন্য সচেতনতা অবলম্বন করতে হবে।
২ দিন ব্যাপী হার্ট ক্যাম্পে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনষ্টিটিউট এর চীফ কার্ডিয়াক সার্জন প্রফেসর ডাঃ ফারুক আহমেদ, চীফ কার্ডিওলজিষ্ট প্রফেসর ডাঃ ফজিলা-তুন-নেসা মালিক, কার্ডিয়াক সাজর্ন ডাঃ হারুন রশীদ চৌধুরী, ডাঃ তৌফিক শাহরিয়ার, ডাঃ ইফতেখার রেজা চৌধুরী, ডাঃ তৌফিক ইমরোজ এবং সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এর চীফ কার্ডিওলজিষ্ট ডাঃ মোঃ খালেদ মোহসিন।
উল্লেখ্য প্রফেসর ডাঃ ফজিলা-তুন-নেসা মালিক ২ দিন ব্যাপী হার্ট ক্যাম্পে সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের ক্যাথল্যাবে হৃদরোগীদের এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টিসহ প্রয়োজনবোধে রিং স্থাপন করবেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D