২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০১৭
মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলমানাদের উপর আং সান সুচির সেনাবাহিন ও বৌদ্ধ সন্ত্রাসী কর্তৃক অমানবিক নির্যাতন ও গণহত্যার প্রতিবাদে ২২ সেপ্টেম্বর শুক্রবার বাদ জুম্মা সিলেট নগরীর বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামন থেকে বাংলাদেশ মানব কল্যাণ পরিষদের উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মিছিলটি বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামন থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিটি পয়েন্টে এক পথ সভায় মিলিত হয়।
বাংলাদেশ মানব কল্যাণ পরিষদের সভাপতি ইমরান আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা নাজিম উদ্দিনের পরিচালনায় বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথর বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা তৈয়্যবুর রহমান চৌধুরী, হিউম্যান ফর হিউম্যান এর সভাপতি মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা আলী নূর, সিলেট উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ডা. এ.এ.এম শিহাব উদ্দিন, মাদানী কাফেলা বাংলাদেশের সাধারণ সম্পাদক মাওলানা সালেহ আহমদ শাহবাগী, ছাত্র নেতা মোঃ লুৎফুর রহমান, ফয়েজ উদ্দিন খান, মাওলানা আব্দুল আজিজ ফয়সল, হাফিজ কবির আহমদ, হাফিজ আব্দুল করিম দিলদার, হাফিজ আব্দুল করিম হেলালী, সংগঠনের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শামসুজ্জামান মাহবুবু, ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা মিল্লাদ হোসাইন, হাফিজ ইজহার আহমদ, হাফিজ মিছবাহ উস জামান, শামসাদুর রহমান, মোহাম্মদ লুৎফুল করিম রাজ্জাক, আতিকুর রহমান আতিক, আব্দুল ওয়াদুদ বাবর, মাওলানা আবু সুফিয়ান, কারী আব্দুর রহিম প্রমুখ।
প্রধান অতিথির বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক বলেন, মায়ানমারে রোহিঙ্গা মুসলিম গণহত্যার জন্য অং সান সুচিকে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় দাড় করাতে হবে। রোহিঙ্গা মুসলিমদের প্রতিটি রক্তে ফোটার দাম অং সান সুচিকে দিতে হবে। তিনি বলেন, সকল মুসলমান রাষ্ট্রকে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে মায়ানমারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬ দফা বাস্তবায়নে এবং মায়ানমারের রাখাইনে স্বাধীনভাবে মুসলমানদের বসবাসের নিশ্চয়তা প্রদানে জাতিসংঘকে ভ‚মিকা রাখার জোর দাবী জানান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D