২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০১৭
অসহায় রোহিঙ্গা মুসলিমদের হত্যা করে মানবতার চরম লঙ্গন করছে বার্মা সরকার, মায়ানমারের সেনা অভিযানে শিশু থেকে শুরু করে নারী পুরুষ কেউ রক্ষা পাচ্ছে না, বুলেটের আঘাতে প্রাণ হরণ করছে বার্মার ঘৃণ্যতম সেনা বাহিনী, নিরস্ত্র মুসলিম রোগিঙ্গাদের হত্যার পর তাদের শরীর খন্ড বিখন্ড করছে, জীবন্ত পুড়িয়ে হত্যার মাতম করছে সে দেশের বৌদ্ধ সন্ত্রাসীরা। একতা সামাজিক যুব-সংগঠনের উদ্যোগে সিলেট সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ডে রোহিঙ্গা হত্যা নির্যাতনের প্রতিবাদে মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে। শুক্রবার বাদ জুমআ কদমতলী পয়েন্ট জামে মসজিদ থেকে বিরাট মিছিলটি দক্ষিণ সুরমার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে হুমায়ুন রশীদ চত্ত্বরে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। একতা সামাজিক যুব-সংগঠনের আহবায়ক এম এ মতিনের সভাপতিত্বে ও যুগ্ম-আহবায়ক ইছাক আহমেদের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন, খন বিশিষ্ট সমাজসেবী খছরুজ্জ্বামান খছরু। প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর রোটারিয়ান হাজী তৌফিক বকস্ লিপন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নুর ইসলাম,বদরুল ইসলাম,এনামুল হক মুরাদ,ছাত্রনেতা ও সংগঠক মেহেদী হাসান সাজাই, মেহেদি হাসান,খাজেদ আহমদ,রফিক আহমদ, নজরুল ইসলাম ফাহিম,দুলাল আহমদ,জাকির হোসেন,কবির উদ্দিন,হালিম আহমদ,সোহাগ আহমদ,সজিব,পারভেজ,আব্দুল্লাহ হোসেন হৃদয়,রাসেল আহমদ, মাজহারুল ইসলাম প্রমুখ। প্রেস-বিজ্ঞপ্তি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D