২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০১৭
মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের উপর পৈশাচিক নির্যাতনের প্রতিবাদে সিলেট থেকে টেকনাফ অভিমুখে হিউমিনিটি ফর রোহিঙ্গার রোডর্মাচ বৃহস্পতিবার সকাল দশটায় সিলেটের হুমায়ন রশীদ চত্বর থেকে রোডমার্চ শুরু হবে। পথিমধ্যে হবিগঞ্জ, ব্রাক্ষ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেণী, চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে পথসভা অনুষ্ঠিত হবে। পরদিন শুক্রবার বিকেলে কক্সবাজারে জনসভার মাধ্যমে রোডমার্চ শেষ হবে।
বুধবার দুপুরে নগরীর একটি হোটেলের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে রোডমার্চে প্রস্তুতির কথা জানান সংগঠনের আহ্বায়ক সাবেক সংসদ সদস্য মাওলানা শাহীনুর পাশা চৌধুরী এডভোকেট।
তিনি জানান, রোডমার্চ সফল করতে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রশাসনের বেধে দেওয়া নীতিমালার কারণে দুই শতাধিকের বেশি গাড়ি রোডমার্চে নেয়া যাচ্ছে না। তাছাড়া টেকনাফের বদলে কক্সবাজারে জনসভার অনুমতি মেলেছে। ফলে কক্সবাজার গিয়ে জনসভার মাধ্যমে রোডমার্চ শেষ হবে বলেও জানান তিনি।
তিনি আরো জানান, রোডমার্চে অংশগ্রহণ কারীরা ফেণীর লালপুর সুলতানিয়া মাদ্রাসায় রাত্রী যাপন করবেন। পরদিন ভোরে সেখান থেকে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা শুরু হবে। পথিমধ্যে চট্টগ্রাম থেকে অর্ধশতাধিক গাড়ী রোডমার্চের বহরে যোগ দেবে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- রোডমার্চ বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়কারী মাওলানা মুহিউল ইসলাম বুরহান, সমন্বয়কারী সিলেট মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্ণেল (অব.) পীর আতাউর রহমান, সদস্য মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা আব্দুল মালিক চৌধুরী, মাওলানা আলী নূর, মিডিয়া সমন্বয়কারী মুহাম্মদ রুহুল আমীন নগরী, মাওলানা কবির আহমদ খান, মুতিউর রহমান, অধ্যক্ষ আব্দুর রহমান সিদ্দিকী, তৈয়্যিবুর রহমান চৌধুরী, লোকমান আহমদ খান প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D