২৬ নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে সন্ত্রাসী হামলার প্রতিবাদে আজ ৮ সংগঠনের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা

প্রকাশিত: ১:৫৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০১৭

২৬ নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে সন্ত্রাসী হামলার প্রতিবাদে আজ ৮ সংগঠনের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা

অসামাজিক কার্যকলাপ ও মাদক ব্যবসা প্রতিরোধ করায় সিলেট সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ডের জন-নন্দিত কাউন্সিলর ও রোটারি ক্লাব অব মেট্রোপলিটন সিলেট’র প্রেসিডেন্ট, ঐতিহ্যবাহী স্বর্ণশিখা সমাজকল্যাণ সমিতির সাবেক সফল সভাপতি হাজী তৌফিক বকস্ লিপনের কার্যালয়ে মঙ্গলবার  সন্ত্রাস বাহিনী কর্তৃক সন্ত্রাসী হামলা,লুটপাট ও ওয়ার্ড সচিবকে অপহরণের চেষ্ঠার প্রতিবাদে আজ বিকেল ৩ টায় ২৬ নং ওয়ার্ডবাসীসহ ৮ টি সংগঠনের উদ্যোগে ক্বীন ব্রীজ এলাকায় মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে। প্রতিবাদ ও মানববন্ধনে একাত্মতা ঘোষনা করেছেন সংগঠনের নেতৃবৃন্দ। সংগঠনগুলি হচ্ছে,ভার্থখলা এলাকাবাসী ও ভার্থখলা স্বর্ণালী সংঘ,কদমতলী এলাকাবাসী ও ঐতিহ্যবাহী স্বর্ণশিখা সমাজকল্যাণ সমিতি,ঝালোপাড়া এলাকাবাসী ও জালালাবাদ সূর্যমুখী যুব সংঘ,বন্ধন সমাজ উন্নয়ন সংস্থা,সিলেট জেলা মটর ওয়ার্কসপ মেকানিক ইউনিয়ন চট্র-২৬২৪,পাঠানপাড়া সোনালী সংঘ ও দক্ষিণ সুরমা একতা সামাজিক যুব সংগঠন। উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সভায় সবার উপস্থিতি কামনা করা হয়েছে। প্রেস-বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট