২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০১৭
বিভিন্ন রাজনৈতিক মামলায় আজ মঙ্গলবার আদালতে হাজির হয়ে জামিন চান সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমদ, আব্দুল সালাম টিপু, কৃষ্ণ ঘোষ, মহানগর ছাত্রদল নেতা রিপন মিয়া ও আব্দুর রহিম রণি আদালত তাদের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ প্রদান করেন। এর আগে কোতোয়ালী থানা পুলিশ রাজনৈতিক মামলায় ছাত্রদল নেতা জয়দ্বীপ চৌধুরী মাধবকে আটক করে। ছাত্রদল নেতাদের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ ও গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট বিভাগ ছাত্রদলের নেতৃবৃন্দ।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি (সিলেট বিভাগ) মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব), সহ-সাধারণ সম্পাদক আহমদ চৌধুরী ফয়েজ ও সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) জাকির হোসের উজ্জ্বল বলেন, বিরোধী দলের গণতান্ত্রীক আন্দোলন সংগ্রামকে বাধাগ্রস্থ করতে অবৈধ সরকার গভীর ষড়যন্ত্রমূলক ভাবে নেতা কর্মীদের আটক করছে। নেতৃবৃন্দ অবিলম্বে সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমদ, আব্দুল সালাম টিপু, কৃষ্ণ ঘোষ, মহানগর ছাত্রদল নেতা রিপন মিয়া, আব্দুর রহিম রণি ও জয়দ্বীপ চৌধুরী মাধবসহ কারাগারে আটক সকল রাজবন্দিদের নিঃশর্ত মুক্তির দাবী জানান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D