কেন্দ্রীয় কমিটিতে সিলেটের বর্ষীয়ান নেতা ডাঃ শাহরিয়ার-শামীমের মূল্যায়ন চায় নেতা কর্মীরা

প্রকাশিত: ৪:৩৪ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০১৬

Manual4 Ad Code

আব্দুস সাহিদ : লাল সবুজের বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী খ্যাত হযরত শাহজালাল (রঃ) ও শাহপরান (রঃ) সহ ৩৬০ আউলিয়ার স্মৃতি বিজড়িত পুন্যভুমি সিলেট ।

 যেখানে রয়েছেন লক্ষ লক্ষ বিএনপির নেতা কর্মী, বিএনপির যে কোন কর্মসূচি, আন্দোলন সংগ্রামে সিলেটে সর্ব প্রথম পালন করে থাকেন ডাঃ শাহরিয়ারের নেতৃতে এই সিলেটের নেতা কর্মীরা। হতাশ সিলেট বিএনপির নেতা কর্মীরা। আজ এই সিলেট বিএনপির অত্তন্ত জনপ্রিয় বর্ষীয়ান নেতা ডাঃ শাহরিয়ার হোসেন চৌধুরীকে কি মূল্যায়ন করা হলো বিএনপির সদ্য ঘোষিত কেন্দ্রীয় কমিটিতে?

Manual5 Ad Code

এবারের কমিটিতে সাবেক সদস্য পদটিই বহাল রয়েছে ডাঃ শাহরিয়ার হোসেন চৌধুরীর ।

সাবেক ছাত্র নেতা, সিলেট মহানগর বিএনপির সাবেক আহবায়ক সংগ্রামী ডাঃ শাহরিয়ার হোসেন চৌধুরী  নিজের রাজনৈতিক প্রজ্ঞার বলে আজকে একজন সাহসী নেতা হিসেবে নিজেকে প্রমান করেছেন সিলেটের তৃণমূলে । তিনি বিএনপিকে তাঁর পরিবার মনে করে যখনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক রহমান যে আন্দোলনের ডাক দিয়েছেন তখনি তিনি পুন্যভুমি সিলেটের রাজপথে নেতৃত্ব দিয়েছেন , বিগত আন্দোলন সংগ্রামে রাজপথে লড়াই করেছেন। সরকারের পুলিশ বাহিনীর দ্বারা নিপীড়িত হয়েছেন। দীর্ঘদিন কারাগারে জেল খেটেছেন।
নতুন কমিটিতে ডাঃ শাহরিয়ারের যথাযথ মূল্যায়ন না করায় সিলেটের তৃণমূল নেতাকর্মী হতাশ হয়েছে , কি কারনে ডাঃ শাহরিয়ারের প্রতি চরম সাংগঠনিক অবিচার করা হয়েছে , এ ব্যাপারে হাজারো নেতাকর্মী তাদের ফেসবুক স্ট্যাটাসে বিএনপির মাননীয় চেয়ারপার্সন ও মহাসচিবের মনোযোগ আকর্ষণ ও সু’দৃষ্টি কামনা করেছেন ।

Manual1 Ad Code

সিলেটের তৃণমূল বিএনপির নেতা কর্মীরা আজো আশা ছাড়েননি । তাদের আশা বিএনপির সদ্য ঘোষিত কমিটিতে ডাঃ শাহরিয়ার হোসেন চৌধুরীকে স্থান দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক রহমান রাজনীতির জন্য তিনি যে ত্যাগ স্বীকার করেছেন তার সঠিক মূল্যায়ন করবেন। সিলেট বিএনপির লক্ষ লক্ষ নেতা কর্মীর প্রাণের দাবি পূরণ করবেন। এবং আগামী দিন গুলোতে দলের পক্ষ থেকে যে আন্দোলনের ডাক ই আসুকনা কেন তা যথা যত ভাবে পালনের সুযোগ করে দিবেন।

Manual6 Ad Code

নবগঠিত বিএনপির কেন্দ্রীয় কমিটি সম্পর্কে সিলেট মহানগর বিএনপি সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দীকী বলেন  সংগঠক ডাঃ শাহরিয়ার হোসেন চৌধুরীকে বর্তমান কমিটিতে চরমভাবে অবমূল্যায়ন করা হয়েছে। আমরা মনে করি আন্দোলন সংগ্রামে মাঠে থাকা নেতা কর্মীদের জন্য এটা হতাশাব্যঞ্জক। আমরা আশা করি আমাদের প্রাণপ্রিয় আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারুণ্যের অহংকার জননেতা জনাব তারেক রহমান এই ব্যাপারে সময়োপযোগী সিদ্ধান্ত নিবেন।

সিলেট জেলা যুবদলের সাধারন সম্পাদক মামুনুর রশিদ মামুন আমাদের প্রতিবেদকের সাথে মুঠো ফোনে আলাপকালে এ ব্যাপারে বলেন, সদ্য ঘোষিত কমিটিতে আন্দোলন-সংগ্রামে ত্যাগী ও পরীক্ষিত যোগ্য নেতাদের অবমূল্যায়ন করা হয়েছে । লঙ্ঘন করা হয়েছে জ্যেষ্ঠতা। যে কারণে বিএনপির নতুন কেন্দ্রীয় কমিটিতে ভাল জায়গায় স্থান পাননি সিলেট মহানগর বিএনপির সাবেক আহবায়ক ও কেন্দ্রীয় সদস্য ডাঃ শাহরিয়ার হোসেন চৌধুরী এবং সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম ।

 বিএনপির তৃণমূলের অনেক নেতাকর্মীর সঙ্গে কথা বলে জানাগেছে, এবারের কমিটিতে সিলেটের নেতাদের যোগ্য মূল্যায়ন হয়নি। ডাঃ শাহরিয়ার হোসেন চৌধুরীকে আরো সম্মানজনক স্থানে দেখতে চেয়েছিলেন অনেকেই। তেমনি ভাবে সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীমকে সদস্য হিসাবে রাখায় তার নিজ দলের নেতা-কর্মীরা হতাশ হয়েছেন।

প্রসঙ্গ যে, বিএনপি ঘোষিত নতুন কমিটিতে ১৭ জনকে জাতীয় স্থায়ী কমিটিতে, ৭৩ জনকে উপদেষ্টা, ৩৫ জন ভাইস চেয়ারম্যান, যুগ্ম মহাসচিব, সম্পাদক ও সহ-সম্পাদক মিলে ১৭৪ জন এবং সদস্য রাখা হয়েছে ২৯৩ জনকে। সদস্যদের মধ্যে ১১৩ জন নতুন। এ ছাড়া ৫০২ জন নির্বাহী কমিটিতে স্থান পেয়েছেন। এদের ৪৯৪ জনের নাম ঘোষণা করা হয়েছে। বাকিদের নাম পরে জানানো হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual6 Ad Code