২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০১৭
গোয়াইনঘাট উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও আহবায়ক গোলাম কিবরিয়া ছাত্তার এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টন্ত মূলক শাস্তির দাবীতে উপজেলা বিএনপি ও অঙ্গসংঘঠনের উদ্যোগে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে গোয়াইনঘাট উপজেলা প্রেসক্লাব চত্তর থেকে বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের প্রদান প্রদান সড়ক প্রধক্ষিন করে।
লেঙ্গুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি কমর উদ্দিন’র সভাপতিত্বে ও ছাত্রদলের সাবেক সদস্য সচিব জাহিদ খান’র পরিচালনায় এক প্রতিবাদ সভায় মিলিত হয়।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সভাপতি এম এ মতিন, বিএনপি নেতা লোকমান আহমদ, আব্দুল হক, শামসুল ইসলাম, রুহুল আমিন, জাকারিয়া, বুল বুল, যুবদল নেতা জাকারিয়া রাব্বানি, জিয়ারত খান, আব্দুল্লাহ, উপজেলা ওলামাদল’র সভাপতি কামাল উদ্দিন, ছাত্রদল নেতা গোলাম কুদ্দুছ কামরুল, নুরুল হুদা খসরু, মুমিনুল হক, কলেজ ছাত্রদল’র সভাপতি সাদেক আহমদ, যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন, জুবের আহমদ প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্তারা ছাত্রনেতা গোলাম কিবরিয়া ছাত্তারের উপর সন্ত্রাসী হামলার ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন ও হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবী জানান। পাশাপশি উপজেলা নির্বাহী অফিসার’র কাছে স্বারক লিপি প্রদান করেন।
উল্যেখ্য, গত শনিবার দিবাগত রাতে উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও আহবায়ক গোলাম কিবরিয়া ছাত্তার’র উপর একদল কতিপয় সন্ত্রাসী দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে অক্রমন চালিয়ে গুরুতর আহত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্রে ভর্তি করলে অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য সিওমেক হাসপাতালে প্রেরন করেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D