২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০১৭
একে কুদরত পাশা : সুনামগঞ্জের দোয়রাবাজার উপজেলায় পূর্ব বিরোধের জের ধরে বেরী গ্রামের লোকজনের হামলায় নিহত হয়েছেন দোয়ারাবাজার উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সেরুজ্জামান। পরে গোরেশপুর ও বেরী গ্রামের লোজকনের সংঘর্ষে নিহত হন বেরী গ্রামের এবাদুল হক। শনিবার দুপুরের এ ঘটনা ঘটে।
জানা যায়, জমিজমা নিয়ে উপজেলার গোরেশপুর গ্রামের বিএনপি নেতা শেরুজ্জামান ও বেরীগ্রামের মাসুক মিয়ার মধ্যে বিরোধ চলে আসছিলো এ নিয়ে মামলা মকদ্দমা ও রয়েছে। এসব ঘটনার জের ধরে শনিবার বেলা ১১টার দিকে চৌমুনা পয়েন্টে বিএনপি নেতা শেরুজ্জামানকে রামদা দিয়ে কোপায় বেরীগাঁও গ্রামের মাসুক মিয়ার পক্ষের একদল যুবক।
গুরুতর আহত অবস্থায় সেরুজ্জামানকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মৃত্যুর খবর গ্রামে পৌঁছার পর গোরেশপুরের উত্তেজিত জনতা বেরীগাঁওয়ের লোকজনদের সাথে সংঘর্ষে জড়ায়। এতে বেরী গ্রামের এবাদুল্লাহ ঘটনাস্থলে নিহত হন। আহত হন আরও ১০ জন। উত্তেজনা থামাতে ও আইনশৃংখলা পরিস্থিতি শান্ত রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে প্রশাসন।
সহকারী পুলিশ সুপার দোলন বলেন, সংঘর্ষে দেশি অস্ত্রের আঘাতে ঘটনাস্থলে নিহত হন এবাদুল্লা। সিলেট ওসমানী হাসপাতালের নেওয়ার পথে মারা যান সেরুজ্জামান।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক জানান, ঘটনাস্থলে পুলিশ মোতয়েন করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D