২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০১৭
সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল নেতা জেহিন আহমদ ও জেলা ছাত্রদলের শিক্ষা ও পাঠক্রম সম্পাদক নাহিয়ান আহমদ রিপ কে আটক করেছে পুলিশ।
শুক্রবার দিবাগত রাতে এসএমপির বিমান বন্দর থানা পুলিশ তাদের আটক করেছে বলে নিশ্চিত করেছেন মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি কাজী মেরাজ।
এদিকে, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল নেতা জেহিন আহমদ ও জেলা ছাত্রদলের শিক্ষা ও পাঠক্রম সম্পাদক নাহিয়ান আহমদ রিপন আটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নিঃশর্ত মুক্তি দাবী জানিয়েছেন বিএনপি নেতৃবৃন্দ।
শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ বলেন, বিরোধী দলের নেতা কর্মীদের গ্রেফতার করে সরকার স্বৈরাচারী কায়দা ক্ষমতা ধরে রাখতে চায় জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা কখন মেনে নেবে না। নেতৃবৃন্দ অবিলম্বে জেলা স্বেচ্ছাসেবক দল নেতা জেহিন আহমদ ও জেলা ছাত্রদলের শিক্ষা ও পাঠক্রম সম্পাদক নাহিয়ান আহমদ রিপন সহ কারাগারে আটক সকল রাজবন্দিদের মুক্তি দাবী জানান।
এদিকে ছাত্রদল নেতা জেহিন আহমদের গ্রেফতারে তীব্র নিন্দা ও নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন আহমদ মাসুক,মদন মোহন ছাত্রদল এর সাবেক সভাপতি কাজী মেরাজ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D