২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০১৭
বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান জননেতা তারেক রহমানের ১০ম কারামুক্তি দিবস উপলক্ষ্যে তাঁদের সুস্থতা ও দীর্ঘায়ূ কামনায় মঙ্গলবার বাদ আসর সিলেট হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
নামাজ ও মিলাদ পরবর্তী দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও জননেতা তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ূ কামনা করে মুনাজাত করা হয়। পাশাপাশি বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য জননেতা এম. ইলিয়াস আলী সহ গুম হওয়া সকল নেতাকর্মীদের সন্ধান কামনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আব্দুল কাইয়ুম, মহানগর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক ফাহিম রহমান মৌসুম, মহানগর ছাত্রদলের সাবেক সদস্য শাহ আলম আলী, সিলেট ল’কলেজ ছাত্রদল নেতা মুহিবুর রহমান লিটন, জেলা ছাত্রদল নেতা সাইফুল আলম কোরেশী, এম.সি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক জুবের আহমদ, জেলা ছাত্রদলের সদস্য ছদরুল ইসলাম লোকমান, সরকারী কলেজ ছাত্রদলের সভাপতি এস.এম ফখরুল ইসলাম, মহানগর ছাত্রদলের সাবেক সদস্য ও এম.সি কলেজ ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি শেখ শামসুদ্দিন শামসুল, সহ সভাপতি সুজন মিয়া, জেলা ছাত্রদল নেতা ইজ্জাদুর রহমান মুন্না, জেলা জাসাসের সহ সাংগঠনিক সম্পাদক ইমরান আহমদ, শাহ খুররম ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি এস.কে শাহীন, মনজু আহমদ, এমসি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আতিকুল ইসলাম নাঈম, সিনিয়র যুগ্ম সম্পাদক রিয়াজ উদ্দিন ইমরান, যুগ্ম সম্পাদক জুনেদ আহমদ, মদন মোহন কলেজ ছাত্রদল নেতা বাবুল আহমদ, করিম খান, আশরাফ উদ্দিন, হামিদ আহমদ, মহানগর ছাত্রদলের সাবেক সদস্য ও এমসি কলেজ ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক সৈয়দ মিনহাজ, জেলা ছাত্রদলের সদস্য এস.এম তাফহিম, এমসি কলেজ ছাত্রদলের প্রচার সম্পাদক ইয়াছিন হোসাইন জয়, কামরুজ্জামান কামরুল, মোস্তাক আহমদ, বাবুল আহমদ, পাবেল আহমদ, সাইদুর রহমান, শফিকুল হক শামীম, ফয়ছল আহমদ, আলমগীর হোসেন, রাসেল আহমদ, জুবায়ের আহমদ, সাজন আহমদ, আলামিন প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D