২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০১৭
মায়ানমারের রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের দুঃখ-দুর্দশা দেখলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা। এসময় প্রায় আধা ঘণ্টা রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন তারা।
মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ে নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন তারা। প্রধানমন্ত্রী এবং তার বোনকে কাছে পেয়ে সবহারানো রোহিঙ্গারাও আবেগ আপ্লুত হয়ে পড়েন। এ সময় অনেক অসহায় রোহিঙ্গাকে জড়িয়ে ধরেছেন বঙ্গবন্ধু কন্যা। তার চোখেও ছিল অশ্রু।
নির্ধারিত ক্যাম্পে থাকা রোহিঙ্গাদের দেখতে গিয়ে সেখানে অবস্থানরত শিশুদের পরম মমতায় জড়িয়ে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সময় নিয়ে মনযোগ দিয়ে তাদের কথা শোনেন। সেখানকার নারীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কান্নাজড়িত মুখ দেখার সঙ্গে সঙ্গে পা ছুঁয়ে তাকে সালাম করতে এগিয়ে যান।
প্রধানমন্ত্রী এক আহত শিশুকে দেখতে পান সেখানে। শিশুটির নাকে ব্যাণ্ডেজ করা, চোখ মুখ ফুলে আছে। শেখ হাসিনা ছেলেটির স্বাস্থ্যের খোঁজ খবর নেন। পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী এক কন্যা শিশুর পরিস্থতি দেখে কান্নায় ভেঙে পড়েন। শিশুটির গালে মাথায় হাত বুলিয়ে দেন তিনি।
পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা মায়ারমারের শরণার্থীদের পাশে রয়েছি এবং তাদের সব ধরনের সহযোগিতা দিয়ে যাব, যতক্ষণ পর্যন্ত না তারা তাদের দেশে ফিরছে আমরা পাশে রয়েছি।’
এলাকাবাসীর প্রতি তিনি আহ্বান জানিয়ে বলেন, এই সব আশ্রিত জনগণের সঙ্গে কোনো অস্থির বা অমানবিক আচরণ করা যাবে না। সহনশীলতার সঙ্গে এবং মানবতার সঙ্গে যেন তারা এইসব মানুষের দুঃখ-কষ্টের কথা বিবেচনা করেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D