২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০১৭
সিলেটের বিয়ানীবাজার উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা মুফচ্ছির আহমেদ ফয়েজীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার মাথিউরা ইউনিয়নের উত্তরপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত জামায়াতে ইসলামীর নেতা ফয়েজীর বিরুদ্ধে চারটি মামলায় আদালতের ওয়ারেন্ট ছিল। দীর্ঘদিন থেকে তিনি পলাতক রয়েছেন। গোপন সংবাদের ভিত্তিতে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী ও এসআই জিতেন্দ্রসহ একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা মুফচ্ছির আহমেদ ফয়েজীর বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় ২০১৫ সালে পুলিশের সাথে জামায়াত-বিএনপি’র সংঘর্ষ ও একাধিক নাশকতা ঘটনার মামলা ছিলো বলে জানান বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D