১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০১৭
আ ম ন জামান চৌধুরী : রাজনীতি আর সিন্ডিকেট দুয়ে মিলে সরকারী হাসপাতাল গুলোতে চিকিৎসা সেবার মান নিম্ন হতে-হতে বিপর্যস্ত অবস্থায় ঠেকেছে । কেউ কারো তোয়াক্কা করেনা যে যার মতো টু পাইস কামাতে এ হেন কোন ফন্দি নাই যা হাসপাতাল গুলোতে হওয়ার বাকী আছে । ঝাড়ুদার থেকে আয়া মাসী পিসি নার্স ব্রাদার ডাক্তার স্বেচ্ছাচারিতায় আকন্ঠ নিমজ্জিত । যে যার মতো করে লুটে-পুটে নিচ্ছে খাচ্ছে । বিশেষ করে বিভাগের একমাত্র মেডিকেল হাসোতাল এম এ জি ওসমানী হাসপাতাল এ যেন দুর্নীতি আর স্বেচ্ছাচারিতার বিষবৃক্ষ। অসহায় রোগী ভর্তি থেকে শুরু করে যে কদিন আল্লাহর দয়ায় রোগী বাঁচে সে কদিন টাকা ছাড়া শ্বাস প্রশ্বাস নেয়ার কোন উপায় নেই ভুক্ত ভোগীদের এমনি অভিযোগ । সিট খালী পড়ে থাকে টাকা ছাড়া রোগীর ভাগ্যে সিট জুটেনা। কোটি-কোটি টাকার ঔষধ বরাদ্ধ থাকলেও দৈনিক একটা হিস্টাসিন তিনটা প্যারাসিটামল ছাড়া হাসপাতালের অন্যকোন ঔষধ সবার কপালে জুটেনা। রাস্তার ফকির থেকে বিত্তবান সবাইকে লিস্ট অনুযায়ী বাহির থেকে ঔষধ কিনে আনতে হয়
এই ঔষধ আনা -নেওয়ার জন্য বাইরে যেতে আসতে গেটে টাকা দিয়ে আসা -যাওয়া করতে হয়। এর ওপর প্রফেসররা নিয়মিত হাসপাতালে যায়না গেলেও রোগী দেখার আগ্রহ থাকেনা বেডের পাশে নার্স ইন্টার্নীদের সাথে কথা বলে ডিউটি সাইন করে চলে আসে । হাসোতালের বেডে শুয়ে আল্লাহর ওপর ভরসা ছাড়া রোগীদের দেখার কেউ নেই। রোগী -সঙ্গে থাকা স্বজনদের সাথে দুর্ব্যবহার নিত্যনৈমিত্তিক ব্যাপার সরেজমিন ঘুরে দেখা গেছে এসব ভয়াবহ চিত্র সালমা আক্তার নামে এক রোগী বললেন তিনি দক্ষিন সুনামগঞ্জ থেকে দুইদিন ধরে পেটের অসহ্য ব্যথা নিয়ে ভর্তি হয়েছেন সঙ্গে রিপোর্ট থাকার পরও একবার বলছে এপেন্ডিসাইটিসের ব্যথা একবার বলছে জরায়ুতে টিউমার
আজ সকালে এসে বলল আমার কোন সমস্যা নেই হাতে ডিসচার্জ লেটার দিয়ে বলল চলে যান আপনি ভাল হয়ে গেছেন এই রোগী ঐদিন বিকেলে ডা.নাঈমা আক্তারকে দেখালে তিনি ফেয়ার হেলথ ক্লিনিকে ভর্তির পরামর্শ দেয় পরে রাতে অপারেশনের মাধ্যমে তার জরায়ু থেকে দুটি টিউমার অপসারণ কর হয় । হাসিম নামের এক রোগী হবিগঞ্জ থেকে এসেছেন শ্বাসকষ্ট নিয়ে দুদিন ধরে বারান্দায় শুয়ে আছেন নোংড়া প্ঁচা এক টুকরু ফোমের ওপর বালিশ ছাড়া চিকিৎসার ফাইল চাইলে জানান এ গুলে কিছুই নাই গতকাল রাতে একটা বড়ি খাওয়াইছে আজ এ পর্যন্ত কেউ দেখতেই আসেনি। নোংড়া পরিবেশ চিৎকার চেঁচামেচি ওয়ার্ড বয় নার্স আয়া ইন্টার্নীদের দৌরাত্ম্য চিকিৎসার বেহাল চিত্র রোগী প্রতি অবহেলা নিম্নমানের খাবার বরাদ্ধকৃত ঔষধ সরঞ্জাম বাইরে পাচার সহ নানা অভিযোগে রয়েছে ওসমানী হাসপাতালকে কেন্দ্র করে। এক অনিয়মের চিত্র সর্বত্র বিরাজ করে দিনের পর দিন। কোন কালে এসব অনিয়মের হয়না তদন্ত কিংবা নেওয়া হয়না বিহিত ব্যবস্থা । হাজারো অনিয়ম সেচ্ছাচারিতার মধ্যেই চলছে বিভাগের একমাত্র মেডিকেল হাসপাতালটি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D