১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০১৭
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট জেলা শখার সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, ‘অবৈধ সরকারের কারণে সমগ্র গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের মানুষ আজ উন্নয়ন বঞ্চিত। মানুষের উন্নয়নে তিনি কাজ করছেন না দলের নেতা কর্মীদের উন্নয়ন তিনি কাজ করে যাচ্ছে। যা উপভোগ করতে পারবেন সিলেট থেকে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের আসলে রাস্তার বেহাল দশা দেখলে। বিএনপি উন্নয়নে বিশ্বাসী। বিএনপির গণতান্ত্রীক আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে ক্ষমতায় অধিষ্ঠিত হলে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার সহ সমগ্র দেশের উন্নয়নে কাজ করবে’।
তিনি সিলেটের বিয়ানীবাজার উপজেলা উদ্যোগে শনিবার (৯ সেপ্টেম্বর) সদস্য নবায়ন ও সংগ্রহ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি আনু নাসের পিন্টুর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক ফয়সল উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক সালিক আহমদের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মান্নান, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান পুতুল, জেলা বিএনপির উপদেষ্টা জিয়াউল কবির শাহীনুর, আব্দুল মতলিব, আব্দুস শুকুর, দেলওয়ার হোসেন মুক্তা, জেলা বিএনপির আইন সম্পাদক এডভোকেট জুবের আহমদ, সহ-অর্থ সম্পাদক এডভোকেট আহমদ রেজা, ওয়াহিদ আহমদ কালুকদার প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D