১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০১৭
মৌলভীবাজার : প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ স্বাধীন করে দিয়েছিলেন বলে আমি প্রধান বিচারপতি হতে পেরেছি।
বৃহস্পতিবার মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির আয়োজনে আইনজীবী সমিতির ১নং বার ভবন এর ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। খবর বাসসের।
সুরেন্দ্র কুমার সিনহা বলেন, আমাদের আরো লেখাপড়া করতে হবে। প্রতি বছর উচ্চ শিক্ষার জন্য দেশ থেকে কয়েক হাজার মেধাবী ছেলে মেয়ে বিদেশে গিয়ে উচ্চ শিক্ষা নিচ্ছে। পরবর্তিতে সেখানে তারা মেধার স্বাক্ষর বহন করে চাকরি ও নাগরিকত্ব গ্রহণ করে আর দেশে ফিরছে না। এ মেধা পাচার নিয়ে এখনি আমাদের ভাবতে হবে ও এটা বন্ধ করতে হবে।
প্রধান বিচারপতি বলেন, সাইবার ক্রাইম করে বাংলাদেশ ব্যাংক এর রিজার্ভ থেকে কোটি কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। আমাদের আইনজীবীদের সাইবার ক্রাইম ল বিষয়ে লেখাপড়া নেই। তাই সাইবার ক্রাইম ল বিষয়ে আমাদের পড়তে হবে।
তিনি বলেন, ধনী ব্যক্তিরা এলাকায় মাদ্রাসা এবং মক্তব প্রতিষ্ঠা করতেন। পৃথিবীর উন্নত দেশে ধনী ব্যক্তিরা অক্সপোর্ড, ক্রেমব্রিজ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। আমাদের ধনী ব্যক্তিদেরও বেশি করে পাবলিক বিশ্ব বিদ্যালয় করার জন্য এগিয়ে আসতে হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D