নবীগঞ্জে ষাঁড়ের শিংয়ের আঘাতে প্রাণ গেল ওমান প্রবাসীর

প্রকাশিত: ২:১৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০১৭

নবীগঞ্জে ষাঁড়ের শিংয়ের আঘাতে প্রাণ গেল ওমান প্রবাসীর

ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ উপজেলার কুর্শি কদমতলী নামক স্থানে ষাঁড়ের শিংয়ের গোতায় প্রাণ গেল এক ওমান প্রবাসীর।
জানা যায়, উপজেলার আউশকান্দি ইউনিয়নের রায়পুর গ্রামের মৃত আব্দুল সমেদ এর ছেলে ওমান প্রবাসী সত্তার মিয়া (৪৫) গত বৃহস্পতিবার তার মামাতো ভাই কামাল মিয়ার ষাঁড় বিক্রি করার জন্য স্থানীয় বাংলা বাজারে নিয়ে আসেন। উক্ত ষাঁড়টি বাজারে বিক্রি না হলে ঐদিন সন্ধ্যার দিকে বাড়ি ফেরার পথে কুর্শি ইউনিয়নের কদমতলী নামকস্থানে ষাঁড়টি বেপরোয়া ভাবে শিং দিয়ে সত্তার মিয়াকে আঘাত করে। এসময় তিনি গুরুতর আহত হলে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতেই তার মৃত্যু হয়। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট