স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী আব্দুল জব্বার আর নেই

প্রকাশিত: ৬:১৯ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০১৭

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী আব্দুল জব্বার আর নেই

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী, ষাট ও সত্তর দশকের জনপ্রিয় সঙ্গীতশিল্পী, একুশে ও স্বাধীনতা পদকপ্রাপ্ত গায়ক আব্দুল জব্বার আর নেই (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।

রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে ইন্তেকাল করেছেন কিংবদন্তী এ শিল্পী। মাস চারেক ধরে তিনি এই হাসপাতালেই ভর্তি ছিলেন।

২৬ আগস্ট শনিবার দুপুরের পর থেকে তার শারীরিক অবস্থার অবনতি ঘটেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

হাসপাতালের আইসিইউ বিভাগের প্রধান অধ্যাপক দেবব্রত বণিক বলেন, তার শরীরের বিভিন্ন অঙ্গ খুব দ্রুত অকার্যকর হয়ে পড়ে এবং শারীরিক অবস্থার অবনতি ঘটে।

প্রসঙ্গত, ‘সালাম সালাম হাজার সালাম’, ‘জয় বাংলা বাংলার জয়’, ‘তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয়’সহ অসংখ্য কালজয়ী গানের কণ্ঠশিল্পী আব্দুল জব্বার।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট