১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪২ পূর্বাহ্ণ, আগস্ট ২৮, ২০১৭
দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের উদ্যোগে কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের মধ্যে ত্রাণ বিতরণ অনুষ্ঠান গত ২৭ আগস্ট রোববার বিকেলে মোগলাবাজার ইউনিয়নের রেঙ্গা হাজীগঞ্জ বাজারের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
দক্ষিণ সুরমা উপজেলা যুবদল নেতা ময়নুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে ও যুবদল নেতা মকসুদুল করিম নুহেলের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সিলেট-৩ আসনের সাবেক এমপি আলহাজ শফি আহমদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, জেলা বিএনপির উপদেষ্টা হাজী বাবুল মিয়া, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক শামীম আহমদ, জেলা বিএনপি নেতা শাহ মাহমুদ আলী, আশরাফুল আলম বাহার, শামছুর রহমান শামীম, ওলিউর রহমান, যুবদল নেতা চান্দ আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন দেলওয়ার হোসেন, আলা উদ্দিন, আশরাফ আলী, মামুন আহমদ, হিরা মিয়া, ফারুক আহমদ, আব্দুল আহাদ, আব্দুস ছালাম, হেলাল উদ্দিন, জয়দু মিয়া, এলাইছ মিয়া, সুহেল আহমদ, মঞ্জুর আহমদ, ছয়ফুল ইসলাম, ললন মিয়া, মিজান আহমদ, মুজির উদ্দিন, শুক্কুর আলী প্রমুখ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হেলাল আহমদ মামুন।
অনুষ্ঠানে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় তিন শতাধিক পরিবারের মধ্যে চাল, চিড়া, ডাল, আলু ইত্যাদি সামগ্রী বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি আলহাজ¦ শফি আহমদ চৌধুরী বলেন, বিএনপি সর্বক্ষণ ক্ষতিগ্রস্ত, বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করছে। তাই দেশের সর্বস্তরের মানুষ বিএনপিকে ভালোবাসে। এই সংগঠনের জনপ্রিয়তা দেখে হিংসিত হয়ে স্বৈরাচারী সরকার নেতাকর্মীদের উপর হামলা, মামলা ও নির্যাতন চালিয়ে যাচ্ছে। সরকারের নির্যাতনকে উপেক্ষা করে যুবদলের কর্মীরা অসহায় মানুষদের সেবায় কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন, অত্যাচারী সরকারের পতন নিশ্চিত করতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্ব তৃণমূল যুবদল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। -বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D