ভালো করে ধাক্কা দিলেই তাদেরকে ক্ষমতাচ্যুত করা সম্ভব : এম এ হক

প্রকাশিত: ১১:৪৫ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০১৭

ভালো করে ধাক্কা দিলেই তাদেরকে ক্ষমতাচ্যুত করা সম্ভব : এম এ হক

সিলেটে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বক্তারা বলেছেন, বর্তমান জনবিচ্ছিন্ন সরকার জগদ্দল পাথরের মত জনগণের ঘাড়ে চেপে বসেছে। জুলুম-নির্যাতনের মাধ্যমে তারা ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে চায়। একারণে বেগম খালেদা জিয়া ও তারেক রহমান সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে হয়রানী করছে। সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীসহ অসংখ্য নেতাকর্মীকে গুম করে রেখেছে।

মঙ্গলবার বিকেলে সিলেট নগরীর পাঠানটুলায় মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সংগঠনের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এম এ হক বলেন, বর্তমান ক্ষমতাসীনদের পায়ের তলায় মাটি নেই। সুতরাং ভালো করে ধাক্কা দিলেই তাদেরকে ক্ষমতাচ্যুত করা সম্ভব। তিনি এক্ষেত্রে স্বেচ্ছাসেবক দলকে রাজপথে অগ্রণী ভূমিকা পালন করার আহবান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মোক্তাদির বলেন, স্বাধীন দেশে কোন সরকারের অগণতান্ত্রিক আচরণ মেনে নেয়া যায়না। তাই দেশের জনগণের ক্ষমতাকে জনগণের হাতে ফিরিয়ে দিতে বেগম খালেদা জিয়ার ভিশন ২০৩০ বাস্তবায়ন করতে হবে। এক্ষেত্রে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

প্রধান বক্তার বক্তব্যে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। তাই স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্র পুনরুদ্ধার করতে নেতাকর্মীদেরকে শপথ নিতে হবে।

সভায় বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন সেলিম, সিলেট জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল কাহির চৌধুরী, সিলেট জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল গফফার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, সিনিয়র যুগ্ম সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়ছল, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক হুমায়ুন আহমদ মাসুক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মুকুল আহমদ মুর্শেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাকির হোসেন,  এডভোকেট খালেদ জুবায়ের, মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা আজিজ খান সজীব। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা দেলোয়ার হোসেন চৌধুরী।

জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুস সহিদ ও মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা কামাল হাসান জুয়েল এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির সহ সভাপতি একেএম তারেক কালাম, সহ-সভাপতি ফখরুল ইসলাম ফারুক, জেলা বিএনপির উপদেষ্টা শহীদ আহমদ চেয়ারম্যান, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ময়নুল হক, সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, ক্রীড়া সম্পাদক আনোয়ার হোসেন মানিক, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শাহনেওয়াজ বখত তারেক, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাহাত চৌধুরী মুন্না, মহানগর ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক আবু সালেহ লোকমান, বুরহান আহমদ, জয়নাল আহমদ, সাহেদ আহমদ চমন, রাজু চৌধুরী, আহমেদ আহসান মাহবুব, বেলায়েত হোসেন মোহন, আলী আকবর খান, সোহেল মাহমুদ, আবু হানিফ, মকসুদ আহমদ, আলতাফ হোসেন সুমন, আহমেদ নাজিম পান্না, আব্দুল মতিন, আলতাফ হোসেন টিটু, অলি চৌধুরী, নুরুল ইসলাম, সুদীপ জ্যোতি এষ, আব্দুল কাইয়ুম, কামাল হোসেন, কয়েছ আহমদ, নাসির উদ্দিন রহিম, হাসান আহমদ, আশরাফ তালুকদার, জাবেদ আহমদ জীবন, স্বপন আহমদ, মামুন আহমদ, সৈয়দ শহীদ হোসেন সাবু, ইফতে আহমেদ সুমিম, আহমেদ মোহন, হোসাইন আহমদ, ফাহিম রহমান মৌসুম, কামরুল ইসলাম স্বজল, সাহেদ আহমদ, রাসেল আহমদ, কামাল আহমদ, আব্দুল্লাহ আল মামুন, ফারুক আহমদ, তারাব আলী লিটন, বাইন উদ্দিন, জায়েদ আহমদ, সুমন জালালী প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট